Saturday, April 11, 2026

নতুন সংগঠনকে অনুমতি নয়! রামনবমী মিছিলে বিশেষ সতর্কতা রাজ্যের

Date:

Share post:

বিগত বছরের ঘটনাবলি থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার এবার রামনবমী উপলক্ষে মিছিলে বিশেষ সতর্কতা অবলম্বন করছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, শুধুমাত্র প্রতি বছর যারা মিছিল করে আসছেন, তাঁদের ছাড়া নতুন কোনও সংগঠনকে মিছিলের অনুমতি দেওয়া হবে না। এই নির্দেশ জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থ এবং ডিজি রাজীব কুমারের উপস্থিতিতে জেলা প্রশাসনের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রামনবমীর দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এছাড়া, বাংলার বাড়ি প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্যও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। এই প্রকল্পের জন্য চালু হওয়া ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর যাচাইয়ের কাজ দ্রুত শেষ করার জন্য বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে। বর্তমানে বাংলার বাড়ি প্রাপকদের তথ্য যাচাইয়ের কাজ মাত্র ৬ শতাংশ বাকি রয়েছে।

আরও পড়ুন- ট্যাংরাকাণ্ডে নাবালকের গোপন জবানবন্দি রেকর্ড আদালতে! তদন্তে নয়া তথ্য?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে...