Monday, June 15, 2026

দেওচা-পাঁচামি কয়লাশিল্পের দ্রুত বাস্তবায়নের দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা স্থানীয়দের 

Date:

Share post:

দেওচা-পাঁচামির দ্রুত বাস্তবায়নের জন্য বীরভূমের জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন এলাকার কয়েক হাজার বাসিন্দা। দেওচা-পাঁচামির সমর্থনে শুক্রবার স্মারকলিপি জমা দেওয়ার পর জেলাশাসক বিধান রায়ের একটি দীর্ঘ বৈঠকও হয় স্থানীয়দের।

বৈঠকে জেলা শাসক বলেন, “কিছু বহিরাগত ব্যক্তি কয়লাশিল্প সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমরা এলাকাবাসীকে নিশ্চিত করেছি যে, রাজ্য সরকার তাদের পাশে রয়েছে। ইতিমধ্যেই জমিদাতা পরিবারগুলোকে ১৬০০ সরকারি চাকরি প্রদান করা হয়েছে এবং আরও ৬০০ চাকরির অনুমোদন এসেছে।” তিনি জানান, দ্রুত নিয়োগপত্র দেওয়া হবে। জেলাশাসক আরও বলেন, “যদি বহিরাগতরা অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করে, তবে এলাকাবাসীই তাদের প্রতিহত করবে। কিন্তু কোথাও হিংসা বা অরাজকতা সৃষ্টি করা হবে না।” তিনি সকলকে উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকতে আহ্বান জানান।

এদিকে, খনি এলাকার সুফল হেমব্রম ও বড়বাবু মুর্মু একসঙ্গে দাবি করেছেন, “আমরা শিল্প চাই, অশান্তি চাই না। কিছু বহিরাগত ব্যক্তি মিথ্যা অপপ্রচার করে সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তুলছে, তবে আমাদের উদ্দেশ্য একটাই, শান্তিপূর্ণ পরিবেশে এই শিল্প বাস্তবায়ন করা।” জেলাশাসক আরও জানান, উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে জেলা পুলিশকে প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন- নতুন সংগঠনকে অনুমতি নয়! রামনবমী মিছিলে বিশেষ সতর্কতা রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...