Thursday, March 12, 2026

 সীমান্তে অনুপ্রবেশ বন্ধের দাবি! রাজারহাটে বিএসএফ দফতর অভিযান বাংলা পক্ষের

Date:

Share post:

বাংলাদেশের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে হবে এবং রোহিঙ্গাদের ঢোকা রোধ করতে হবে। এই দাবিতে শনিবার রাজারহাটে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সদর দফতর অভিযান করে ডেপুটেশন জমা দিল বাংলা পক্ষ।

বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশেষ করে বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, বাংলায় বিপুল পরিমাণে অবৈধভাবে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গারা প্রবেশ করছে, যা জনবিন্যাসের পরিবর্তন ঘটাচ্ছে এবং ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্তি হচ্ছে। এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলা পক্ষের সদস্যরা বিএসএফের দফতরে অভিযান চালান। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, “সীমান্তের নিরাপত্তা বিএসএফের দায়িত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা এই বাহিনীকে অনুপ্রবেশ বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।”

বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি জানান, বিএসএফের ডিআইজি পদমর্যাদার এক আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। ওই আধিকারিক দাবি করেছেন যে, এই বছর এখনও পর্যন্ত কোন বেআইনি অনুপ্রবেশ ঘটেনি এবং রোহিঙ্গাদের প্রবেশের ঘটনা খুবই নগণ্য। তবে, তিনি সংবাদমাধ্যমের কাছে সঠিক তথ্য সরবরাহ করবেন বলেও জানিয়েছেন। এদিকে, বাংলা পক্ষের নেতারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, বাংলার সীমান্ত সুরক্ষিত রাখতে হবে এবং কোনভাবেই বেআইনি অনুপ্রবেশ চলতে দেওয়া যাবে না। তাদের দাবি, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে হবে, তা বাংলাদেশ বা নেপাল সীমান্ত যাই হোক না কেন।

এদিনের বিক্ষোভ সমাবেশে গর্গ চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক কুশনাভ মন্ডল, উত্তর ২৪ পরগনা শহরাঞ্চল জেলার সম্পাদক পিন্টু রায়, উত্তর চব্বিশ পরগনা গ্রামীণ সম্পাদক দেবাশীষ মজুমদার, অভিজিৎ দে, হুমায়ুন মোল্লা সহ বিভিন্ন জেলার সহযোদ্ধারা।

আরও পড়ুন- অযোধ্যায় জমি-মাফিয়া যোগীর সরকারি আধিকারিকরা! দাবি বিজেপি বিধায়কের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...

ভার্চুয়াল মাধ্যমে NRS-এ নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nil Ratan Sircar Medical College and Hospital) পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ...

LPG সরবরাহে সঙ্কট মোকাবিলায় SOP জারি করল রাজ্য, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

এলপিজি সরবরাহে সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করল রাজ্য সরকার (State Government)। নবান্ন (Nabanna)...

দেবের আবেদনে সাড়া, টলিপাড়ার ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী

এবার টলিউডের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদনে এবার 'স্বাস্থ্যসাথী' (Swasthya...