Thursday, April 9, 2026

এনকাউন্টারে খতম বিহারের মোস্ট ওয়ান্টেড ডাকাত চুনমুন! চলছে সঙ্গীদের খোঁজ

Date:

Share post:

রুদ্ধশ্বাস গুলির লড়াইয়ে নিহত কুখ্যাত ডাকাত। শনিবার ভোররাতে বিহারের (Bihar) আরারিয়ায় এক অতি পরিচিত গয়নার শোরুমে (Showroom) ডাকাতির মামলায় অভিযুক্ত চুনমুন ঝা পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারায় যায় বলে খবর। ঘটনায় ৫ পুলিশ কর্মী আহত হয়েছেন। তবে, তাঁরা আপাতত স্থিতিশীল।

কুখ্যাত দুষ্কৃতী চুনমুনকে ধরতে ৩ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়। অভিযোগ, বাংলায় ডাকাতির ঘটনায় ধৃত জেলবন্দি সুবোধ সিংয়ের গ্যাংয়ের সক্রিয় সদস্য এই চুনমুন ঝা। একের পর এক অপরাধের সঙ্গে নাম জড়ায় তার। বিহার পুলিশের দাবি, বাংলা-বিহার সীমানা-সহ তিরহাত, কোশি বলয় ও পূর্বাঞ্চলও চুনমুন ছিল অপরাধী হিসেবে মোস্ট ওয়ান্টেড। এসটিএফ সূত্রে খবর, গত বছর ২৬ জুলাই পুর্ণিয়া শহরের ওই জুয়েলারি শোরুম থেকে চুনমুন-সহ ৬জনের দল ৩.৭০ কোটি টাকার সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। ডাকাতির পর থেকে গ্যাংটি এসটিএফের নজরে ছিল। এর মধ্যে এমাসের ১০ তারিখ ফের ওই ৬ দুষ্কৃতী ১০ কোটির সামগ্রী নিয়ে চম্পট দেয়।

গোপন সূত্রে পুলিশ (Police) খবর পায় বিহারের (Bihar) নরপতগঞ্জে চুনমুন রয়েছে। রাত ২ টো নাগাদ পৌঁছয় পুলিশ। কিন্তু ধরা না দিয়ে গুলি চালাতে থাকে চুনমুন। পুলিশের গুলি লাগে চুনমুনের গায়ে। তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
আরও খবর: আজব কাণ্ড, ‘মৃত্যু’র ১৮ মাস পর সশরীরে গ্রামে উপস্থিত মহিলা!জেল খাটছেন চারজন  

পুর্নিয়া জেলার ডিআইজি প্রমোদকুমার মণ্ডল জানান, চুনমুনের এক সহযোগী অন্ধকারের মধ্যে পালিয়েছে। এসপি অঞ্জনী কুমারের নেতৃত্বে আরারিয়া পুলিশ গ্যাংয়ের অন্য সদস্যদের  খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে।

Related articles

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...