Thursday, June 25, 2026

দলকে চাঙ্গা করতে CPIM-এর ভরসা দক্ষিণী সুপারস্টাররা! পার্টি কংগ্রেসে প্রকাশ রাজ-বিজয় সেতুপতির অনুষ্ঠান

Date:

Share post:

হালে পানি পাচ্ছে না কিছুতেই। লাল বাঁচাতে এবার দক্ষিণী ফিল্মস্টারদের মঞ্চ ডাকছে CPIM। বিরোধীদের মঞ্চে বিনোদন জগতের তারকারা উপস্থিত থাকলে কটাক্ষ করতে ছাড়েন না বাম নেতারা। লোক টানার কৌশল বলে পরিহাস করেন। এবার তামিলনাডুর মাদুরাইয়ের (Madurai) পার্টি কংগ্রেসে (Party Congress) দক্ষিণী সুপারস্টার নিয়ে অনুষ্ঠান করাতে চায় সিপিএম। পার্টি কংগ্রেসের সূচি অনুযায়ী, বিজয় সেতুপতি, প্রকাশ রাজ-সহ অনেকেই অনুষ্ঠান করবেন। শুধু তাই নয়, সাম্প্রতিক বিষয় নিয়ে ভাষণও দেবেন তাঁরা।

২ থেকে ৬ এপ্রিল সিপিএমের ২৪ তম পার্টি কংগ্রেস (Party Congress) শুরু হচ্ছে মাদুরাইয়ে। গত লোকসভা নির্বাচনে সিপিএম যে চারটি আসনে জিতেছিল তার একটি এই মাদুরাই। এবারের পার্টি কংগ্রেসের জন্য তামিলনাড়ুর এই জায়গাতেই বেছেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি নানা অনুষ্ঠানও হবে পাঁচদিনের পার্টি কংগ্রেসে। সেখানেই শেষের দিকে দুদিন রয়েছে দক্ষিণী অভিনেতাদের পারফরম্যান্স। ৪ ও ৫ এপ্রিলের অনুষ্ঠানে অংশ নেবেন প্রকাশ রাজ, বিজয় সেতুপতি, মারি সেলভারাজ, রোহিনী। পারফর্ম করার পাশাপাশি একাধিক সামজিক বিষয়ে তাঁরা বক্তব্য রাখবেন বলে খবর।
 আরও খবরকেন্দ্রের ডিলিমিটেশন বিরোধিতা: চেন্নাইতে প্রথম বৈঠকে বিরোধী মুখ্যমন্ত্রীরা

বেছে বেছে বিজেপি (BJP) বিরোধী ও বামমনস্ক অভিনেতাদের আমন্ত্রণ জানিয়েছে সিপিএম। কেরালা ছাড়া আর কোথাও সিপিএম ক্ষমতায় নেই। উত্তরের মতো দক্ষিণ ভারতেও কমিউনিস্ট পার্টির রং ফিকে হতে হতে বিলীন হয়ে যাচ্ছে। সমালোচকদের কথায়, লাল ফিকে হয়ে গেরুয়া হচ্ছে। এই পরিস্থিতিতে তারকাদের মুখকে কাজে লাগিয়ে যদি কটা আসন বাড়ানো যায়, সেই চেষ্টা করছে সিপিএম। তবে, এই চাল কাজে আসবে কি না তা নিয়ে সন্দেহ দলের অন্দরেই।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...