Tuesday, June 23, 2026

কেন্দ্রের ডিলিমিটেশন বিরোধিতা: চেন্নাইতে প্রথম বৈঠকে বিরোধী মুখ্যমন্ত্রীরা

Date:

Share post:

নতুন ডিলিমিটেশন (delimitation) নীতি প্রণয়ন করে একাধিক রাজ্য থেকে সাংসদ সংখ্যা কমিয়ে ক্ষমতা দখলের নতুন খেলায় নরেন্দ্র মোদির (Narendra Modi) বিজেপি। তার বিরুদ্ধে এবার একজোট বিরোধীদলগুলি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে (DMK) প্রেসিডেন্ট এম কে স্ট্যালিনের (M K Stalin) আহ্বানে চেন্নাইতে বৈঠকে বসলো ডি লিমিটেশন বিরোধী জয়েন্ট অ্যাকশন কমিটি (Joint Action Committee)। উপস্থিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেই সঙ্গে উপস্থিত একাধিক দলের শীর্ষ নেতৃত্ব।

কেন্দ্রের নতুন ডিলিমিটেশন নীতিতে বঞ্চিত হবে দক্ষিণের রাজ্যগুলি। কমে যাবে সংসদ সংখ্যা। এই নীতিকে ‘অত্যাচারীর তরোয়াল’ (sword of Damocles) বলে দাবি করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (M K Stalin)।

শনিবার জয়েন্ট অ্যাকশন কমিটির (JAC) প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি শিবকুমার। এছাড়াও যোগ দেন শিরোমনি আকালি দলের প্রেসিডেন্ট বলবিন্দর সিং ভুন্দর। ভার্চুয়ালি যোগদান করেন ওড়িষার বিজেডি প্রেসিডেন্ট নবীন পট্টনায়ক।

দক্ষিণ ভারতের (south India) একাধিক নেতৃত্বের দাবি, কোনোভাবেই তারা এই নীতি মানবেন না। জনসংখ্যার ভিত্তিতে সাংসদ নির্বাচনের এই নীতিতে কমিয়ে দেওয়া হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলির সাংসদ প্রতিনিধি। বাড়বে উত্তর ভারতের (north India) প্রতিনিধিত্ব। গো বলয়ের প্রতিনিধিত্ব বাড়িয়ে বিজেপি ক্ষমতায় টিকে থাকার নতুন খেলা শুরু করেছে, দাবি জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যদের।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...