Wednesday, March 25, 2026

বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে স্ত্রীকে সন্দেহ, তিন বছরের শিশুপুত্রকে খুন বাবার!

Date:

Share post:

মর্মান্তিক, বাবার হাতেই খুন তিন বছরের শিশুপুত্র। তাকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে।পুণের(pune) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।শহরের একটি লজ থেকে ৩৮ বছরের মাধব টিকেটি নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় শিশু পুত্রকে খুনের কথা স্বীকার করেছেন তিনি।আসলে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে মনে করে স্ত্রীকে সন্দেহ করতেন যুবক। সেই নিয়ে প্রায়ই ঝামেলা হত।

তদন্তকারীদের প্রাথমিকভাবে অনুমান, সেই সন্দেহের বশে নিজের পুত্রকে খুন করেছেন তিনি।অন্ধ্রপ্রদেশের(andhrapradesh) বিশাখাপত্তনমের বাসিন্দা মাধব পেশায় প্রযুক্তিবিদ। পুণের একটি সংস্থায় কাজ করতেন। সেখানেই স্ত্রী স্বরূপা টিকেটি এবং একমাত্র পুত্র হিম্মত টিকেটিকে নিয়ে থাকতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সেই সন্দেহে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তার পরে শিশুপুত্রকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এমনকী, দুপুরের বেশ কিছু সময় একটি পানশালায় কাটিয়েছিলেন তিনি। এরপর প্রথমে একটি সুপার মার্কেটে এবং পরে চন্দননগর এলাকার এক জঙ্গলে গিয়েছিলেন তিনি। স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে জানতে পেরেছে পুলিশ।

অনেক রাত হয়ে গেলেও বৃহস্পতিবার পুত্রকে নিয়ে মাধব বাড়ি ফেরেন নি। উদ্বিগ্ন হন স্ত্রী স্বরূপা রাতেই  থানায় অভিযোগ করেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটের সময় শেষ বার পুত্রের সঙ্গে দেখা গিয়েছিল মাধবকে। তার পরে বাজারের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, তিনি কিছু জমাকাপড় কিনছেন। সে সময় কিন্তু তার সঙ্গে ছিল না পুত্র হিম্মত।এই ফুটেজ দেখে সন্দেহ হয় পুলিশের। মাধবের মোবাইলের টাওয়ারের অবস্থান দেখে পুণেরই একটি লজে তার খোঁজ পায় পুলিশ। সেখানে মত্ত অবস্থায় পড়েছিলেন তিনি। হুঁশ ফিরলে ছেলেকে খুনের কথা স্বীকার করেন তিনি।জঙ্গল থেকে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, ওই জঙ্গলেই খুন করা হয়েছে শিশুটিকে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শিশুটির মা থানায় অভিযোগ জানানোর পর তদন্ত শুরু হয়। একটি লজ থেকে মত্ত অবস্থায় শিশুটির বাবাকে উদ্ধার করা হয়। তিনি খুনের কথা স্বীকার করেছেন।  তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে খুনের মামলা রুজু করেছে পুলিশ।নিজের শিশুপুত্রকে বাবা এইভাবে খুন করায় হতবাক পুলিশও।

 

 

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...