Wednesday, April 8, 2026

KKR-RCB ম্যাচের টিকিট নিয়ে অভিযোগ ব্ল্যাকের, গ্রেফতার তিন

Date:

Share post:

আজ শহরে টি-২০ মহারণ । ইডেনে আইপিএল-এ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আর ম্যাচের টিকিট নিয়ে উঠেছে টিকিট ব্ল্যাকের (ticket black) অভিযোগে । জানা যাচ্ছে, তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ । অভিযোগ, কম দামের টিকিট অনেক বেশি দামে বিক্রি করছিলেন তাঁরা। গিরিশ পার্ক থানা (Girish Park police station) এবং নিউ মার্কেট থানায় (New Market police station) দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এই তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা যাচ্ছে , গিরিশ পার্ক থানায় টিকিট ব্ল্যাকের (ticket black) অভিযোগ প্রথম দায়ের করেছিলেন ধীরাজ মালি নামের এক যুবক। এছাড়াও টিকিট ব্ল্যাক নিয়ে আরও একটি অভিযোগ দায়ের হয়েছিল নিউ মার্কেট থানায়। তার ভিত্তিতেও পদক্ষেপ করে পুলিশ। শুক্রবার গভীর রাতে মিত্র লেন থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় মোট ২১টি টিকিট (match ticket), দু’টি মোবাইল (mobile) ফোন এবং নগদ ২০ হাজার ৬০০ টাকা। এছাড়াও নিউ মার্কেট (New Market) এলাকা থেকে গ্রেফতার করা হয় একজনকে । তাঁর কাছ থেকে শনিবারের ম্যাচের ছ’টি টিকিট (match ticket) উদ্ধার করা হয়েছে।

আজ ইডেনে মুখোমুখি কলকাতা-আরসিবি । গতবারের চ্যাম্পিয়ন কেকেআর (KKR) । সেই ধারাই এই মরশুমে বজায় রাখতে চান নাইট অধিনায়ক অজিংকে রাহানে। ওপরদিকে ট্রফির খরা কাটাতে মরিয়া বিরাট কোহলির (Virat Kohli) দল ।

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...