Tuesday, March 17, 2026

জমজমাট ইডেন! আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইলেন শ্রেয়া, সঞ্চালনায় কিং খান

Date:

Share post:

শনিবার শুরু হয়ে গেল এই বছরের আইপিএল।
এদিন সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা, তবে বেলা গড়াতেই আবহাওয়া পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ইডেন গার্ডেনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আইপিএলের প্রথম ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হলো এক জমজমাট আয়োজনে, যেখানে উপস্থিত ছিলেন বড় বড় তারকারা।

এদিন ইডেন গার্ডেনে শ্রেয়া ঘোষাল গাইলেন ১০টি দলের জন্য ১০টি আলাদা গান। শ্রেয়ার গান দিয়ে অনুষ্ঠানের শুরুর সৌন্দর্য্য ছিল একেবারে অন্যরকম। গাইলেন সুরকার এআর রহমানের গাওয়া ‘বন্দেমাতরম’, আমির খানের ছবি ‘রং দে বসন্তী’ ছবির গান, শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবির গান, এবং আরও অনেক জনপ্রিয় গান। শ্রেয়া অনুষ্ঠানে তাঁর আইকনিক গানে ‘তুমি যে আমার’ দিয়ে অনুষ্ঠান শুরু করেন। এরপর সঞ্জু ছবির ‘কর ময়দান ফতে’, পুষ্পা ২ ছবির ‘স্বামী’ গানও গেয়ে অনুষ্ঠানকে আরও রোমাঞ্চকর করে তোলেন।

আইপিএল উদ্বোধনী সেরেমনির সঞ্চালক ছিলেন কিং খান শাহরুখ খান। তিনি প্রথমে আইপিএলের দশটি দলের নাম ঘোষণা করেন এবং ইডেনের দর্শকদের প্রশংসা করেন। এরপর শ্রেয়া ঘোষালকে মঞ্চে ডেকে এনে গানের পরিবেশন শোনান।

এদিনের অনুষ্ঠানে ছিলেন দিশা পাটানি, যিনি তাঁর নিজের ছবির গান গেয়ে মঞ্চ মাতিয়ে দেন। এরপর মঞ্চে আসেন রকস্টার কর্ণ আউজলা। তার গাওয়া জনপ্রিয় গান ‘তউবা তউবা’ দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে।

সব মিলিয়ে, এবারের আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল এক অবিস্মরণীয় সঙ্গীত, নাচ, ও উত্তেজনার সমাহার, যা পুরো কলকাতাকে এক নতুন উন্মাদনায় ভরিয়ে দিয়েছে।

আরও পড়ুন – পুলিশকর্মীদের পোস্টিং – বদলির নয়া নিয়ম চালু! আবেদন করতে হবে অনলাইনেই

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...