Saturday, April 11, 2026

গড়িয়া গ্রন্থমেলার সূচনায় মন্ত্রী অরূপ বিশ্বাস

Date:

Share post:

টালিগঞ্জের ১১১ নং ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাসের উদ্যোগে বাংলায় সর্বপ্রথম ত্রিশত কণ্ঠে (৩০০ জন সঙ্গীতশিল্পী) সঙ্গীতের মধ্যে দিয়ে গড়িয়া গ্রন্থমেলার সূচনা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি শ্রীজাত-সহ আরও অনেকে। দ্বিতীয় তম বর্ষে পা দিল এই গ্রন্থমেলা।

শুক্রবার মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে উদ্বোধন হওয়া গড়িয়া গ্রন্থমেলা চলবে আগামী ৩০ মার্চ অবধি। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই গ্রন্থমেলা। এবারের গ্রন্থ মেলায় থাকছে স্থানীয় এবং জাতীয় প্রকাশকরা, যেখানে থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, বিশেষ কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু ও কিশোরদের জন্য বিশেষ কর্মশালার ব্যবস্থা করা হয়েছে, যা তাদের সৃজনশীলতা ও সাহিত্যপ্রেমকে আরও উদ্দীপ্ত করবে। এই গ্রন্থ মেলা বইপ্রেমী, সাহিত্য অনুরাগী এবং সাংস্কৃতিক চর্চায় আগ্রহী সবার জন্য এক বিশেষ অনুষ্ঠান। মেলায় অংশগ্রহণ করে, এক নতুন পৃথিবীতে প্রবেশ করুন, যেখানে বইয়ের মাধ্যমে শিখতে এবং নতুন অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

আরও পড়ুন- দেওচা-পাঁচামি কয়লাশিল্পের দ্রুত বাস্তবায়নের দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা স্থানীয়দের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...