Tuesday, March 3, 2026

ইদ উপলক্ষ্যে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ৩ যুবকের

Date:

Share post:

ইদ (Eid)উপলক্ষ্যে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছিলেন মালদহের সাবির আলম (Sabir Alam)। তাঁকে আনতে গেছিলেন রমজান শেখ ও সাদিকুল ইসলাম নামের দুই বন্ধু। বাইক চালিয়ে ফেরার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল তিনজনেরই। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া মালদহের মোথাবাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে সাবির ফরাক্কা স্টেশনে নামার পর সেখানে থেকে বাইকে করে ফিরছিলেন তিন বন্ধু। আঠারো মাইলের কাছে বাইকের সঙ্গে একটি বড় ট্রাকের সরাসরি ধাক্কা লাগে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। ঘাতক লড়িটি আটক করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ (baishnabnagar police)। বাইক আরোহীদের কারোর মাথায় হেলমেট ছিল না বলে জানা গেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

spot_img

Related articles

কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের মাত্রা ৬.১

মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার (Indonesia) সুমাত্রা (Sumatra) দ্বীপের কাছাকাছি এলাকায় শক্তিশালী ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা...

দোলের দিনেও উগ্র হিন্দুত্বের তাস খেলছেন শুভেন্দু, সমালোচনা তৃণমূলের

দোলের দিন চৈতন্যদেবের আদর্শকে তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee ) ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়েছেন, তখন...

রঙিন টলিপাড়ায় জমজমাট দোল উৎসব:কেউ মাখলেন আবির, কারোর ছবিতে AI এফেক্ট 

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার স্টুডিও পাড়ায় কাজের ছুটি। আজ সারাদিন মনের খুশিতে রঙিন হওয়ার পালা। কেউ আটকে পড়েছেন...

সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানি! ওসির বিরুদ্ধে কড়া অ্যাকশন লালবাজারের!

খোদ ওসির বিরুদ্ধেই উঠল শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ! আর অভিযোগের তির দক্ষিণ কলকাতার (Kolkata) এক থানার ওসির দিকে। রক্ষকের...