Saturday, April 4, 2026

দুবাই বিমানবন্দরে ‘মৌজা হি মৌজা’! উপভোগ করলেন মমতা

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

দুবাই বিমানবন্দরে এক টুকরো ভারত। একদল তরুণী নিজেদের মতো নাচ গান করছিলেন। লন্ডনের পথে দুবাই বিমানবন্দরে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তরুণীদের নাচ দেখেই থমকে দাঁড়ালেন তিনি। আর তারপর? বাংলার মুখ্যমন্ত্রীর অনুরোধে তরুণীরা ‘মৌজা কি মৌজা’ নাচে ভরিয়ে তোলেন দুবাই বিমানবন্দর (Dubai Airport)। উপভোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দেশের সংস্কৃতির এক ঝলক যেখানেই দেখেন সেখানেই তা নতুনভাবে উপভোগ করতে চিরদিনই পছন্দ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মধ্যরাতে দুবাই বিমানবন্দরে (Dubai Airport) যখন তিনি পৌঁছান বিমানবন্দরের বিজনেস লাউঞ্জে (business lounge) একদল তরুণী নিজেদের মধ্যে নাচ গান করছিলেন। ইউরোপে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানের মেহেন্দির (Mehendi) নাচের অনুশীলন করেছিলেন তাঁরা। তা দেখেই থমকে দাঁড়ান মমতা।

তরুণীদের আরো উৎসাহ দিয়ে তিনি নৃত্য পরিবেশনের অনুরোধ করেন। তাঁদের লজ্জা কাটাতে তিনি উৎসাহ দিয়ে বলেন, আমিও তো কিছুদিন আগে ভাঙড়া নাচলাম। ব্যাস এটুকু উৎসাহ দানেই দুই তরুণী মেহেন্দির (Mehendi) প্রস্তুতি নাচ নেচে ভরিয়ে তুললেন দুবাইয়ের (Dubai) বিজনেস লাউঞ্জ। নাচ শেষ হতেই শুরু হল ভক্তদের সেলফি তোলার হিড়িক। সকলের আবদার হাসিমুখে মেটালেন বাংলার মুখ্যমন্ত্রী।

দুবাই থেকেই লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছাবেন মমতা। ভারতীয় সময় পৌনে সাতটা নাগাদ তিনি ছোঁবেন লন্ডনের মাটি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...