Saturday, April 4, 2026

লোকসভায় বিরোধীরা প্রশ্ন তুলতেই বিজেপির হট্টগোল! মুলতুবিতে সরব বিরোধীরা

Date:

Share post:

এপিক ইস্যু থেকে বিচারপতির বাড়িতে টাকা উদ্ধার। একাধিক ইস্যুতে যখন প্রশ্ন তুলছে বিরোধীরা, তখনই বেগতিক দেখে লোকসভায় (Loksabha) হট্টগোল করে মুলতুবি (adjourned) করে দেওয়ার নতুন পথে এবার বিজেপি। ফলে সোমবার একাধিক ইস্যুতে আলোচনাই করতে পারলেন না বিরোধীরা।

বিভিন্ন ইস্যুতে বিরোধীরা সংসদে আলোচনা চাইলে স্বৈরাচারী বিজেপি সরকার বারবার সংসদের দুই কক্ষ মুলতুবি করার পথে হেটেছে। এবার বিরোধীদের আলোচনার দাবি ঠেকাতে নিজেরাই হট্টগোল করে লোকসভা (Loksabha) মুলতুবি করার (adjourned) নয়া পন্থায় বিজেপি। সোমবার একাধিক ইস্যুতে আলোচনার দাবি তোলেন বিরোধী সংসদরা। অন্যদিকে বিজেপি কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সংবিধান (constitution) নিয়ে বিতর্কিত মন্তব্যে হট্টগোল শুরু করে দেয় লোকসভার অধিবেশন চলাকালীন। মুলতুবি হয়ে যায় অধিবেশন।

স্বাভাবিকভাবেই লোকসভার (Loksabha) অধিবেশন মলুতুবি হওয়ায় ক্ষুব্ধ বিরোধী সাংসদরা। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose) দাবি করেন, লোকসভায় মারাত্মক ঘটনা আজ ঘটেছে। বিরোধীরা কোনও প্রশ্ন তুলতে পারেননি। তার আগেই ট্রেজারি বেঞ্চ থেকে হট্টগোল শুরু হয়ে যায়। এবং লোকসভা মুলতুবি করে দেওয়া হয়। স্পিকারের আসনে থাকা ব্যক্তিকেও বলার সুযোগ দেওয়া হয়নি, বলে দাবি করেন সাংসদ। একইভাবে বিজেপির হট্টগোলের অভিযোগের সরব হয় কংগ্রেস সাংসদরাও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...