Tuesday, June 23, 2026

মা উড়ালপুলে দুর্ঘটনা, গুরুতর আহত সওয়ার তরুণী ও অ্যাপ বাইকচালক

Date:

Share post:

সোমবার সকালে ফের একবার মা উড়ালপুলে (Maa flyover) দুর্ঘটনা। উড়ালপুলের পাঁচিলে ধাক্কা খেয়ে দুর্ঘটনার মুখে একটি অ্যাপ বাইক (app bike)। দুর্ঘটনার জেরে ছিটকে পড়েন বাইক চালক ও সওয়ার তরুণী। গুরুতর আহত অবস্থায় তাঁদের স্থানীয় বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অ্যাপ বাইক চালককে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)।

জানা যায়, হাওড়ার ডোমজুড় থেকে চাকরির পরীক্ষা (interview) দিতে সল্টলেকের সেক্টর ফাইভে আসছিলেন ওই তরুণী। অ্যাপ বাইকে (app bike) মা উড়ালপুলে (Maa flyover) ওঠার পরই ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। দুর্ঘটনায় তরুণীর হেলমেট ছিটকে উড়ালপুলের নিচে গিয়ে পড়ে। বাইকের সামনের অংশ ভেঙে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

তরুণীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অ্যাপ বাইক চালকের অবস্থা বেশি গুরুতর জানিয়েছে পুলিশ। কিভাবে এই দুর্ঘটনা, স্থানীয় সিসিটিভি ফুটেজগুলি (CCTV footage) দেখে তদন্ত কলকাতা পুলিশ। মা উড়ালপুলে (Maa flyover) গতি নিয়ন্ত্রণের নির্দেশ বারবার কলকাতা পুলিশের পক্ষ থেকে দেওয়া হলেও তা যে যানবাহনগুলি মানে না, তা আরও একবার প্রমাণিত। সেক্ষেত্রে বাইকগুলি যে আরও পরিস্থিতি বিপজ্জনক তৈরি করছে, তারই সাক্ষী সোমবারের দুর্ঘটনা।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...