Saturday, April 4, 2026

আর জি করে ধর্ষণ, না গণধর্ষণ: শুক্রবারের মধ্যে সিবিআই-এর জবাব তলব হাইকোর্টের

Date:

Share post:

আর জি করের ঘটনায় মূল ইস্যুতেই আদতে কতটা অগ্রগতি, তা স্পষ্ট করতে পারেনি এখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এবার হাইকোর্টে সেই প্রশ্নের মুখে সিবিআই। শুক্রবারের মধ্যে ধর্ষণ, না গণধর্ষণ, তা স্পষ্ট করার দিন বেঁধে দিল হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। শুক্রবার ফের এই মামলার শুনানি।

আর জি কর মামলায় সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা ঘোষণা হওয়ার পরেই সিবিআই-এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য সরকার। একই প্রশ্ন তুলে নির্যাতিতার পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলা কলকাতা হাইকোর্টকে শোনার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি হয়।

পরিবারের তরফ থেকে দাবি করা হয়, আর জি করের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত ছিল কিনা তা এখনও স্পষ্ট করতে পারেনি সিবিআই। সোমবারের শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআইকে (CBI) প্রশ্ন করেন, আর জি করার ঘটনা ধর্ষণ না গণধর্ষণ – স্পষ্ট করুক তদন্তকারী সংস্থা।

সে সঙ্গে বিচারপতির প্রশ্ন, ঘটনাটি গণধর্ষণ হলে আর কারা জড়িত এর সঙ্গে। এখনও পর্যন্ত সিবিআই তদন্তে কতটা অগ্রগতি করেছে। সেই সংক্রান্ত বিস্তারিত কেস ডায়েরি পেশ করার নির্দেশ দেওয়া হয়। শুক্রবার পরবর্তী শুনানির দিন রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই-কে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...