Saturday, April 4, 2026

বেলগাছিয়ায় ক্ষতিগ্রস্ত ৯৬ পরিবারকেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ঘর করে দেওয়া হবে: ফিরহাদ

Date:

Share post:

হাওড়া বেলগাছিয়া-কাণ্ডে ৯৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।শুধুমাত্র তাই নয়, ৯৬টি পরিবারকেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ঘর করে দেওয়া হবে বলে মঙ্গলবার জানান কলকাতার মেয়র। বেলগাছিয়ায় ভাগাড়ে (Dumpyard Landslide) ধস নিয়ে মঙ্গলবার বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।এরই পাশাপাশি, হাওড়ার ৬৬টি ওয়ার্ড ও বালির ১৬টি ওয়ার্ডে কেএমডিএর তরফে রাস্তা ও নিকাশির ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানালেন ফিরহাদ হাকিম। এদিন মন্ত্রী আরও জানান, এখানে ১০০ বছরেরও বেশি সময় ধরে জঞ্জালের পাহাড় জন্মেছে। তা থেকেই ধস নেমেছে।

পুরমন্ত্রী জানান, বিপজ্জনক অঞ্চলগুলিতে শিট পাইলিংয়ের কাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে। যেসব এলাকায় বর্জ্য জমা হয়েছে, সেগুলি ট্রাকে করে অন্যত্র নিয়ে গিয়ে প্রসেসিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে বেলগাছিয়া ভাগাড়ের ক্ষতিগ্রস্ত গৃহহীন বাসিন্দাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়। যাদের বাড়িতে ফাটল দেখা দিয়েছে তাদের ১৫ দিনের জন্য অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার জানিয়েছেন, ওই সময়ের মধ্যে বাড়িগুলি মেরামত করে দেওয়া হবে।বৈঠকে উপস্থিত ছিলেন ভূমি এবং রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসক, হাওড়া সদরের এসডিও সহ পুলিশ কর্তারা।

মাটি পরীক্ষা এবং নিকাশি নালার কাজ যাতে শেষ করা যায় তার ব্যবস্থা করা হবে। এদিকে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানিয়েছেন, সরকার যদি ওই জায়গাতেই তাদের থাকার ব্যবস্থা করে দেয় তাতেই তারা খুশি। তারা চাইছেন দ্রুত তাদের ঘর সারিয়ে দেওয়া হোক।

এদিকে, জঞ্জালের চাপ হাওড়া থেকে সরিয়ে কলকাতা ও হুগলির বৈদ্যবাটিতে নিয়ে যাবে প্রশাসন।হাওড়া থেকে আসা বর্জ্য আপাতত ধাপার জৈব সার কারখানায় ফেলা হবে। সেখানে জঞ্জাল পুনর্নবীকরণের কাজ হবে।এছাড়াও হাওড়ার বাকি ২৫০ টন বর্জ্য আপাত ফেলা হবে বৈদ্যবাটি পুরসভায়। বেলগাছিয়ার ভাগাড় কেটে মাঠ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...