Friday, June 26, 2026

যারা প্রথম আসবে, জ্বালানি ছাড় দেব: সরাসরি উড়ানের আর্জি জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

ফের একবার কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালু হোক। সোমবার, লন্ডনের হাই কমিশনের পর মঙ্গলবার শিল্পসভাতেও একই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”কলকাতা-বিমান সরাসরি বিমান চালু করুন।”

মাত্র ৮ ঘণ্টার যাত্রাপথ। ব্রেক জার্নির ফলে সেটা ১৮ ঘণ্টা লাগে। সোমবার লন্ডনে ভারতীয় হাই কমিশনে বসে এই কথা উল্লেখ করে সরাসরি বিমান পরিষেবার দাবি জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, লন্ডনের (London) থেকে বাংলা বেশি দূরে নয়। কিন্তু একটা সরাসরি বিমান চাই। এদিন, শিল্পসভায় ফের সেই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ব্রিটিশ এয়ারওয়েজকে বিনীত অনুরোধ। যাঁরা প্রথম আসবেন, তাঁদের জ্বালানিতে ছাড় দেব। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে। একটাও সিট খালি থাকবে না। আমরা প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছি।”

মুখ্যমন্ত্রী (Mamata Bandopadhyay) বলেন, “আগে এই বিমান পরিষেবা ছিল। আমরা ক্ষমতায় আসার আগে বন্ধ করে দেওয়া হয়। কেন জানি না। তবে এখন বিমানের সমস্ত আসন ভর্তি থাকে। এই পরিষেবা চালু করলে আপনাদের ব্যবসা বাড়বে। আমরা জ্বালানিতে ছাড় দিয়ে দেব। যারা প্রথম এগিয়ে আসবে তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে।”

মুখ্যমন্ত্রীর কথায়, কলকাতার সঙ্গে লন্ডনের দূরত্ব কিন্তু বেশি নয়। মাত্র ৮ ঘণ্টার যাত্রাপথ। ব্রেক জার্নির ফলে সেটা ১৮ ঘণ্টা লাগল। কিন্তু লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে মাত্র ৮ ঘণ্টা লাগবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...