Friday, June 26, 2026

একাধিক সুযোগ নষ্ট, বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র ভারতের

Date:

Share post:

গোটা ম্যাচে ছন্নছাড়া ফুটবল। আর যার ফলে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ভারত। এদিন শিলংয়ের মাঠে একাধিক সুযোগ নষ্ট করলেন সুনীল ছেত্রী, ফারুখ চৌধুরীরা। যার যেরে এশিয়ান কাপের প্রথম ম্যাচ থেকে ১ পয়েন্ট মাঠ ছাড়ল মানোলো মার্কুয়েজের দল।

র‍্যাঙ্কিং-এ ভারতের থেকে অনেক নিচে বাংলাদেশ। তবুও এদিন যেন দাঁড়াতেই পারল না টিম ইন্ডিয়া। তবে ম্যাচের শুরুটা হয় অন্যভাবে। প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ৩০ মিনিটের মাথায় লিস্টনের ক্রস থেকে ভাল হেড করেন উদান্তা সিং। সেই হেড প্রতিহত হলেও ফিরতি বল পান ফারুখ। কিন্তু গোল করতে পারেননি তিনি। এরই মধ্যে পালটা আক্রমণে যায় বাংলাদেশ। ৪১ মিনিটের মাথায় হামজার ক্রস ধরে বক্সে ঢোকেন জনি। পরিস্থিতি বাঁচান বিশাল। ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্য।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে দাপট বেশি থাকে টিম ইন্ডিয়ার। ম্যাচের পরের ৪৫ মিনিটেও একাধিক সুযোগ পায় টিম ইন্ডিয়া। কিন্তু গোল করতে ব্যর্থ হল লিস্টন কোলাসোরা। গোলের সুযোগ নষ্ট করেন সুনীলও। লিস্টনের ক্রস একবার কর্নার থেকে জোড়া সুযোগ পান সুনীল। প্রথমবার বল মাথায় লাগাতে পারেননি তিনি। দ্বিতীয়বার সুনীলের শট বার উঁচিয়ে বেরিয়ে যায়। এরপর ম্যাচের ৮৩ মিনিটের মাথায় বক্সে অরক্ষিত অবস্থায় বল পান সুনীল। শুধু গোলে বল রাখতে হত, কিন্তু তাঁর হেড বাইরে বেরিয়ে যায়। শেষমেশ ম্যাচ শেষ হয় গোলশূন্য ভাবে।

আরও পড়ুন- আগামিকাল কলকাতার সামনে রাজস্থান, রাজস্থানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর বার্তা নাইটদের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...