Friday, June 26, 2026

আগামিকাল কলকাতার সামনে রাজস্থান, রাজস্থানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর বার্তা নাইটদের

Date:

Share post:

আগামিকাল আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রাজস্তান রয়্যালস। সেই ম্যাচে নামার আগে ঘুরে দাঁড়ানোর বার্তা কেকেআর শিবিরে। প্রথম ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের কাছে হারের মুখ দেখে কলকাতা। যদিও রাজস্থান ম্যাচের আগে সেই নিয়ে ভাবতে নারাজ কেকেআর শিবির। নতুন ম্যাচে নতুন ভাবে শুরু করতে চাইছে নাইট ব্রিগেড। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন দলের বোলিং কোচ ভরত অরুন।

সাংবাদিক সম্মেলনে নাইটদের বোলিং কোচ বলেন, “ আমরা খুব বেশি চিন্তা করছি না। প্রথম ম্যাচ জিতলে সুবিধা। শুরুটা ভাল হয়। কিন্তু আগের ম্যাচে অনেক ইতিবাচক বিষয় ছিল। সেগুলো নিয়েই আমরা ভাবছি।“

রাজস্থানের বিরুদ্ধে কি পরিকল্পনা নিয়ে নামবে দল? এই নিয়ে ভরত অরুন বলেন, “ এখন দলের সকলে সমান গুরুত্বপূর্ণ। কোন ম্যাচে কে ভাল খেলবে কেউ বলতে পারে না। তাই সকলকে নিয়েই আমরা পরিকল্পনা করেছি। গুয়াহাটির মাঠ দেখে বেশ ভাল লাগছে। পিচ কেমন এখনও জানি না। তবে আশা করছি ভাল খেলা হবে।“

আরও পড়ুন- রাহুল-আথিয়ার ঘরে এসেছে লক্ষ্মী, উইকেটরক্ষক ব্যাটারকে শুভেচ্ছা বার্তা দিল্লির, মন কেড়েছে নেটিজেনদের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...