Saturday, May 16, 2026

কলেজিয়াম ব্যবস্থা তুলে দেওয়ার চক্রান্ত চলছে, মিডিয়া ট্রায়ালের সমালোচনায় মহুয়া

Date:

Share post:

বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে রাশিকৃত পুড়ে যাওয়া টাকা উদ্ধারের ঘটনাকে ইস্যু করে কলেজিয়াম ব্যবস্থা তুলে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। সোমবার সংসদে এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
তৃণমূল সাংসদ বলেন, বিচারপতির বাড়িতে টাকার পাহাড় উদ্ধারের ঘটনায় দেশেজুড়ে মিডিয়া ট্রায়াল চলছে। দেশের বিচারব্যবস্থাকে প্রবলভাবে নিয়ন্ত্রণের ষড়যন্ত্র শুরু হয়েছে। মহুয়ার অভিযোগ, বিচারপতির বাসভবনে পুড়ে যাওয়া নোট উদ্ধারের ঘটনায় তাঁকে বিচার প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে আপাতত। আর সংবাদমাধ্যম এই ইস্যুকে হাতিয়ার করে বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে মিডিয়া-ট্রায়াল শুরু করেছে। বিচারপতি নিয়োগে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত বলে আলোচনা ও বিতর্ক চলছে। মহুয়ার সাফ কথা, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, সরকারের দখলদারি মানসিকতার একটি বৃহত্তর প্রবণতা মাত্র।

বিচারপতি নিয়োগে বিচারব্যবস্থায় কলেজিয়াম প্রক্রিয়া রয়েছে। এই ব্যবস্থার পরিবর্তন চায় কেন্দ্রীয় সরকার। দেশের শীর্ষ আদালত এ বিষয়ে কেন্দ্রের দাবিকে গুরুত্ব না দেওয়ায় নানা ষড়যন্ত্র রচনা করা হচ্ছে বলে মহুয়ার অভিযোগ। তাঁর কথায়, সংবাদমাধ্যমের একাংশ এমন পরিবেশ তৈরি করতে চাইছে যাতে এই কলেজিয়াম ব্যবস্থা উঠিয়ে দেওয়া হয় এবং ‘ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্ট কমিশন’-এর মতো একটা ব্যবস্থাপনা ফিরিয়ে আনা হয়। সর্বদল বৈঠক প্রসঙ্গে তাঁর মত, এই সভায় তাঁর নাম উল্লেখ করা যাবে না, যিনি ইতিমধ্যেই মন্তব্য করেছেন বর্তমান কলেজিয়াম ব্যবস্থাকে বাতিল করে দেওয়া উচিত।

আরও পড়ুন- বিচারপতির বাড়িতে টাকার পাহাড়, অব্যবস্থা শোধরাতে সর্বদল বৈঠকের ডাক ধনখড়ের

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...