Friday, June 26, 2026

তিন বছর বিরোধী রাজ্যগুলিকে কেন্দ্রীয় বঞ্চনা! সংসদে বিক্ষোভে একজোট বিরোধী সাংসদরা

Date:

Share post:

নানা অজুহাতে শুধুমাত্র বিরোধী রাজ্যগুলোকে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা (central deprivation)। সরকারি প্রকল্প বরাদ্দের খাতে শূন্য। এরপরেও একই অজুহাত সংসদে (Parliament) দাঁড়িয়ে দিয়ে চলেছেন কেন্দ্রের মন্ত্রী। প্রতিবাদে মঙ্গলবার একজোট হয়ে সংসদে বিক্ষোভে বিরোধী সংসদরা। এতদিন তৃণমূল সাংসদরা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লাগাতার ক্ষোভ দেখিয়ে এসেছেন। মঙ্গলবার তাঁদের সঙ্গে যুক্ত হলেন ডিএমকে (DMK) এবং কেরালার বিরোধী সাংসদরাও।

একের পর এক তদন্তকারী দল পাঠিয়েও তিন বছর ধরে বাংলাকে ১০০ দিনের টাকা দিতে ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার। সংসদে তা নিয়ে বারবার সরব তৃণমূল সংসদরা। মঙ্গলবার তারই জবাবে লোকসভায় (Loksabha) কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রশেখর এস পেম্মাসানি তিন বছরের পুরনো ব্যাখ্যা দিতে শুরু করেন। তাতেই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী সংসদরা।

লোকসভার (Loksabha) ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তৃণমূল ও ডিএমকে (DMK) সংসদরা। বিরোধী সাংসদদের থামিয়ে দিতে দুপুর পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা (Speaker Om Birla)।

তবে তাতে দমে যাননি বিরোধী সংসদরা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাত্রি সিং চৌহান যেভাবে বারবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সাফাই দিয়েছেন, সেই কারণে সংসদের (Parliament) বাইরে কৃষি মন্ত্রীর বিরুদ্ধেই বিক্ষোভে সরব হন তৃণমূল, ডিএমকে সাংসদরা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দাবি করেন, ২৫ লক্ষ জব কার্ড ভুয়ো রয়েছে বলে তথ্য পেশ করলেও আজও পর্যন্ত তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি কেন্দ্র সরকার। তার জন্য সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে তিন বছর ধরে। প্রত্যেকটি বিরোধী রাজ্যের এমজিএনআরইজিএ প্রকল্পে শূন্য অর্থ বরাদ্দ হচ্ছে। ২০২৬ সালে এই বঞ্চনার ইস্যুতেই লড়বে তৃণমূল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...