Friday, April 3, 2026

দক্ষিণে তাপমাত্রা ছোঁবে ৩৬! উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

হালকা ঠান্ডার আমেজ থেকে এবার পুরোপুরি বেরিয়ে আসছে চলেছে দক্ষিণবঙ্গ। সোমবারই ঝড় বৃষ্টির প্রভাব শেষ হয়েছে। এবার পালা পারদ চড়ার (temperature rise)। সপ্তাহ শেষে ৩৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছানোর পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। তবে উত্তরের জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টি (rain forecast) পূর্বাভাস। ফলে সেখানে এখনও স্বস্তির আভাস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমের জেলাগুলিতে আপাতত আর ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। সেখানে সপ্তাহের শেষে তাপমাত্রা (temperature) পৌঁছাতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রিতে। কলকাতাতেও পারদ চড়বে। সপ্তাহ শেষেই ৩৬ ডিগ্রি ছুঁতে পারে পারদ, পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে ভোরবেলা ও সন্ধ্যের দিকে তাপমাত্রা কম থাকবে। ফলে আবহাওয়া অনেকটাই মনোরম থাকবে বলেও জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে এখনও স্বস্তির পরিবেশ বজায় থাকবে উত্তরের জেলাগুলিতে। উত্তরের ৫ জেলায় ঝড়-বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস (rain forecast) রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িসহ পাঁচ জেলায় থাকছে বৃষ্টির পূর্বাভাস। খানিকটা গুমোট পরিবেশেরও পূর্বাভাস থাকছে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...