Saturday, April 4, 2026

ব্রাজিলকে নাস্তানাবুদ করে ২০২৬ বিশ্বকাপে পা রাখল আর্জেন্টিনা

Date:

Share post:

ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল আর্জেন্টিনা।লিওনেল মেসি–লাওতারো মার্তিনেজদের ছাড়াই আর্জেন্টিনা জিতেছে ৪-১ গোলে। নিজেদের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে এটাই সবচেয়ে খারাপ হার ব্রাজিলের। আরও তিন-চারটি গোল করতে পারত আর্জেন্টিনা। কিন্তু মিস করেছেন ফার্নান্দেজ-পারেদেসরা।মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের আগামী বিশ্বকাপের টিকিট। বলিভিয়া নিজেদের ম্যাচে গোলশূন্য ড্র করায় লাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে চলে গেল আর্জেন্টিনা। মাঠে নেমে ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল আর্জেন্টিনা।

ব্রাজিলের বিপক্ষে বুয়েনস আয়ার্সে মাঠে নামার আগেই খবর আসে, বলিভিয়া তাদের ম্যাচে জিততে পারেনি। বিশ্বকাপে তাই সবার আগেই পৌঁছে যায় আর্জেন্টিনা। এই সুখবর শুনেই ব্রাজিলের বিপক্ষে মাঠে নামে। আর তারপরই ব্রাজিলকে রীতিমতো নাস্তানাবুদ করেছে মেসিহীন আর্জেন্টিনা। ৪ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। ১২ মিনিটের ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ। ২৬ মিনিটে স্রোতের বিপরীতে এক গোল শোধ করে ব্রাজিল। ম্যাথেয়াস কুনার গোলে খেলায় কিছুটা প্রতিদ্বন্দ্বিতা ফেরে।

তার কিছুক্ষণ পর ৩৭ মিনিটে ফের আর্জেন্টিনাকে দুই গোলের এগিয়ে দেয় ম্যাক অ্যালিস্টার। হাফ টাইমের আগেই ৩-১ গোলে এগিয়ে গিয়ে জয় অনেকটাই নিশ্চিত করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার অনেক চেষ্টা করেও সফল হয়নি ব্রাজিল। রাফিনহা, ভিনিসিয়াসরা আর্জেন্টিনার রক্ষণভাগ ভেদ করতে পারেননি। উলটো ৭১ মিনিটে দুর্দান্ত এক গোলে ব্রাজিলের জালে চতুর্থবার বল জড়ান ডিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ান সিমিওনে। আর্জেন্টিনার হয়ে এটি তার প্রথম গোল।শেষ পর্যন্ত ৪-১ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল তারা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেল ব্রাজিল।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...