Monday, June 8, 2026

টেক্সাসে মিলল ভারতীয় বংশোদ্ভূত যুবকের দেহ! আত্মহত্যা বলে অনুমান পুলিশের

Date:

Share post:

বেকারত্বের জ্বালা আর আর্থিক অনটনের কারণেই কি নিজেকে শেষ করে দিলেন ভারতীয় বংশোদ্ভূত কোল্লি অভিষেক (Kolli Abhishek)?মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস (Texas)থেকে তাঁর দেহ উদ্ধারের পরই সেই সম্ভাবনা জোরালো হচ্ছে। শনিবার থেকেই নিখোঁজ ছিলেন, শেষবার দেখা গিয়েছিল প্রিন্সটনে। একদিন পর টেক্সাসে অভিষেকের দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ মনে করছে ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার বাসিন্দা কোল্লি অভিষেক আর্থিক সমস্যার কারণেই আত্মহত্যা করেছেন। গত বছরই বিয়ে হয়েছিল ওই যুবকের। তিনি স্ত্রীকে নিয়ে টেক্সাসের ফোনিক্সে থাকতেন। তবে পরে তাঁরা প্রিন্সটনে চলে যান। পরিবার সূত্রে জানা গেছে কোল্লি গত ৬ মাস ধরে বেকার ছিলেন।

অভিষেকের যমজ ভাই অরবিন্দ মনে করছেন, প্রবল আর্থিক দুরবস্থার মধ্যে পড়ে তাঁর দাদা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যে ভাইয়ের দেহ ভারতে আনার জন্য দাদা অরবিন্দ একটি ‘গোফান্ডমি’ ক্যাম্পেন চালু করেছেন যেখানে গত ২৪ ঘণ্টায় ৫৯ হাজার ডলার দান করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র-এ বসবাসকারী তামিল সম্প্রদায়ের মানুষরা। ফলে মৃতের সকল ধারদেনা মিটিয়ে খুব তাড়াতাড়ি অভিষেকের দেহ ভারতে আনতে পারবেন বলে আশাবাদী অরবিন্দ।

 

Related articles

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...