Wednesday, April 8, 2026

প্রথম অ্যাওয়ে ম্যাচের আগে কামাখ্যা মন্দিরে পুজো নাইটদের

Date:

Share post:

বুধবার সন্ধেয় গুয়াহাটিতে রাজস্থানের মুখোমুখি হবে কেকেআর। এই মরসুমে নাইটদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। বর্ষাপাড়ায় ম্যাচের আগে কামাখ্যা মন্দিরে পুজো দিলেন অজিঙ্ক রাহানরা। গত আইপিএলে গুয়াহাটিতে যখন কেকেআরের ম্যাচ ছিল, সেই সময় কলকাতা নাইট রাইডার্সের বেশ কয়েকজন ক্রিকেটার কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। পরে যখন তারা চ্যাম্পিয়ন হন, তখন ফের মা কামাখ্যার আশীর্বাদ নিতে গিয়েছিলেন নাইটরা। এবারও ফের তাই মায়ের শরণে নাইট শিবির।

কেকেআরের সোশ্যাল মিডিয়া সাইটে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে থেকে শুরু করে নাইট সিইও ভেঙ্কি মাইসোররা মা কামাখ্যার পুজো দিয়েছেন। ভিডিয়োর শুরুতেই কেকেআরের একজনকে বলতে শোনা গিয়েছে, গুয়াহাটিতে এলে প্রথমেই মা কামাখ্যার আশীর্বাদ নিই আমরা। এ বারও অ্যাওয়ে মরসুম শুরু করার আগে কেকেআরের প্লেয়ার, সাপোর্ট স্টাফরা পৌঁছে গিয়েছে মা কামাখ্যার মন্দিরে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর জানান, টিমের অনেকেই সেখানে এসেছেন মা কামাখ্যার আশীর্বাদ নিতে। তিনি বলেছেন, গত মরসুমে কেকেআরের অনেক ক্রিকেটার কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। এরপর নাইটরা চ্যাম্পিয়ন হওয়ার পরও ট্রফি নিয়ে মা কামাখ্যার কাছে গিয়েছিলেন ক্রিকেটাররা। এবারও তার ব্যতিক্রম হল না।

 

 

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...