Saturday, April 4, 2026

হাইকোর্টে হার শান্তনুর, একসঙ্গে বারুনীমেলার আয়োজনের ডাক মমতাবালার

Date:

Share post:

ঠাকুরনগরে বারুনী মেলার আয়োজনে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে আহ্বান তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের (Mamatabala Thakur)। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মেলার আয়োজন নিয়ে ধাক্কা খাওয়ার পরে ঠাকুর পরিবারের দুই গোষ্ঠীর সৌহার্দ্রেই নজর মমতা বালা ঠাকুরের। কোনওরকম বৈরিতা সরিয়ে রেখে একসঙ্গে বারুনী মেলার (Barunimela) আয়োজনের ডাক দিলেন শান্তনু ঠাকুরকে (Santanu Thakur)।

চাপের মুখে ঠাকুরনগরের (Thakurnagar) বারুনী মেলা আয়োজনে এবার মমতাবালা ঠাকুরের পাশেই দাঁড়ালেন শান্তনু ঠাকুররা (Santanu Thakur)। মেলা নিয়ে গত কয়েক বছরের দ্বন্দ্ব কাটল প্রাথমিকভাবে। এবার বারুনী মেলায় একসুরে মতুয়াদের ঠাকুর পরিবার।

মেলার দুই কমিটি মিলে তৈরি হয়েছে নতুন কমিটি। এই কমিটি এবারের বারুনী মেলা (Barunimela) পরিচালনা করবে। মতুয়া মেলার অনুমতি মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur) পেলেও তিনি কাছে টেনে নিলেন বিজেপির সাংসদ ও পরিবারের সদস্য শান্তনু ঠাকুরদের। এ বছর নতুন এই কমিটি মেলার কাজকর্ম পরিচালনা করবে। দুই কমিটি মিলে বারুনী মেলার আয়োজন করার খবরে খুশি ভক্তরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...