Friday, April 3, 2026

অপেক্ষার অবসান, পুনর্বাসন পেলেন কালীঘাট হকার্স মার্কেটের ব্যবসায়ীরা

Date:

Share post:

কালীঘাট স্কাইওয়াক (Kalighat Skywalk) তৈরির জন্য রিফিউজি হকার্স মার্কেটের ( Hawkers Market)ব্যবসায়ীদের অন্যত্র সরানো হয়েছিল। ২০২১ সালের শুরু থেকে তাঁরা অস্থায়ী ভাবে যতীন দাস (হাজরা) পার্কে পুনর্বাসন পান। তবে কলকাতা পুরসভা (KMC)প্রতিশ্রুতি দিয়েছিল যত দ্রুত সম্ভব তাঁদের পুরোনো জায়গায় ফিরিয়ে আনা হবে। কথা রাখল কেএমসি। চার বছর পর নিজেদের নতুন ঠিকানার চাবি হাতে পেলেন কালীঘাট হকার্স মার্কেটের ব্যবসায়ীরা। বুধবার ব্যবসায়ীর হাতে চাবি তুলে দেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার (Debasish Kumar)ও স্থানীয় ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীরকুমার মুখোপাধ্যায়। কালীঘাট স্কাইওয়াক নির্মাণের পাশাপাশি নতুন হকার্স মার্কেট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই মার্কেটের ১৭৫ জন ব্যবসায়ীর হাতে চাবি তুলে দিতে পেরে খুশি স্বয়ং বিধায়কও।

কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে যে প্রায় ১৫ হাজার বর্গফুটের বেশি জায়গার উপর তৈরি এই পাঁচতলা ভবনে আধুনিক পরিকাঠামো রয়েছে। এক ও দোতলায় রয়েছে পুরসভার অফিস এবং কিছু হকারের দোকান। তৃতীয়- চতুর্থ গড়ে উঠেছে সম্পূর্ণ হকার্স মার্কেট। পাঁচতলায় পুরসভার আলোক বিভাগের দফতর থাকছে। কালীঘাট স্কাইওয়াক, হকার্স মার্কেট সহ গোটা এলাকার উন্নয়নে খরচ হয়েছে ৮২ কোটি টাকার কিছু বেশি। পুরসভার আধিকারিকরা মনে করছেন নতুন মার্কেটটি আধুনিক মানের এবং এখানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় ক্রেতারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সময়ের সঙ্গে সঙ্গে এই মার্কেটও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদী বিক্রেতারাও।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...