Friday, April 10, 2026

মুখ্যমন্ত্রীর বার্তা বাড়ি বাড়ি পৌঁছাতে ময়দানে মহিলারা, ঘোষণা দেড় মাসের কর্মসূচি

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা প্রতিটি বাড়িতে পৌঁছে দিতে মাঠে নামছেন রাজ্যের মহিলারা। দলীয় কর্মসূচি আরও গতিশীল করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল। বুধবার তৃণমূল ভবনে মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, আগামী দেড় মাস ধরে বিভিন্ন কর্মসূচি চলবে, যাতে দলের বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছানো যায়।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কৃষ্ণা চক্রবর্তী, অর্পিতা ঘোষসহ তৃণমূলের ৩৫টি সাংগঠনিক জেলার সভানেত্রী এবং রাজ্য কমিটির শীর্ষ নেত্রীরা। চন্দ্রিমা ভট্টাচার্য দলের মহিলাদের উদ্দেশে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের মহিলারা আরও এগিয়ে চলেছে, কেন্দ্রের বঞ্চনার সত্ত্বেও রাজ্যবাসীর জন্য একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই বার্তা পৌঁছে দিতে আমরা একাধিক কর্মসূচি গ্রহণ করেছি।”

এবার দলের মহিলা সদস্যরা শুরু করতে চলেছেন পাঁচটি বড় কর্মসূচি, যার মধ্যে উল্লেখযোগ্য হল:

১. আঁচল কর্মসূচি (১ এপ্রিল – ১৫ মে):
এটি একটি দেড় মাস ব্যাপী কর্মসূচি, যেখানে রাজ্যের গ্রামীণ ব্লক, পুরসভা এবং কলকাতার বিভিন্ন ওয়ার্ডে মহিলারা গোল হয়ে বসে সভা করবেন। এক হাজারেরও বেশি সভা আয়োজন করা হবে রাজ্যের প্রতিটি অঞ্চলে।

২. তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা:
এটি একটি প্রচারমূলক লিফলেট কর্মসূচি, যেখানে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা লিফলেট বিতরণ করবেন। প্রতিটি বুথের প্রায় ২৫০টি বাড়িতে এই লিফলেট পৌঁছানো হবে।

৩. এসো হে বৈশাখ ও শঙ্খযাত্রা:
১ লা বৈশাখে, রাজ্য মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হবে, যার নাম রাখা হয়েছে ‘শঙ্খযাত্রা’। এই মিছিলে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হবে।

৪. রক্তবন্ধন (১ জুলাই):
চিকিৎসক দিবস উপলক্ষে, গোটা রাজ্যে রক্তদান শিবির আয়োজন করা হবে, যেখানে ২ হাজার ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

এই কর্মসূচিগুলি দলের মহিলাদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ২০২৫ সালের নির্বাচনে দলের শক্তি আরও বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- দক্ষিণ কলকাতার কোন্দল পৌঁছল বিধাননগরে, অনুপমের বিরুদ্ধে ফের পোস্টার

_

 

_

 

_

Related articles

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

নির্বাচনে হার নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা খেলায় বিজেপি। ভোটমুখী বঙ্গে কলকাতা শহর রাজ্যের...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...