Thursday, March 19, 2026

শীঘ্রই শুরু দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ ! বিকল্প রাস্তা নির্মাণে উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

দুর্গাপুর ব্যারেজের সংস্কারের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ১৯৫৫ সালে তৈরি এই ব্যারেজের সংস্কারের জন্য রাজ্য সরকার ইতিমধ্যে জেলা প্রশাসনকে বিকল্প রাস্তা তৈরির নির্দেশ দিয়েছে। রাজ্যের সেচ সচিব মণীশ জৈন জানিয়েছেন, এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকেই সংস্কারের কাজ শুরু হবে। ফলে চলতি সপ্তাহেই বিকল্প রাস্তা তৈরির কাজ শুরু হবে।

ব্যারেজের বড়জোড়া প্রান্ত এবং দুর্গাপুর প্রান্তে রাজ্য সড়ক-৯ পর্যন্ত অ্যাপ্রোচ র‍্যাম্প তৈরি করা হবে। ব্যারেজের নিম্ন প্রবাহে সিমেন্ট কংক্রিট ব্লকের উপর দিয়ে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি বিকল্প রাস্তা নির্মাণ করা হবে। একমাসের মধ্যে এই রাস্তার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রায় ৯ হাজার ট্রাকসহ ২৬ হাজার গাড়ি এই ব্যারেজের উপরের রাস্তা দিয়ে যাতায়াত করে। বাঁকুড়া, পুরুলিয়া এবং আরও পাঁচ জেলার যোগাযোগ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যারেজ। ফলে, সংস্কারের কাজ চলাকালীন ব্যারেজের উপরের রাস্তার অর্ধেক দিয়ে লোকাল বাস ছাড়াও ২, ৩ ও ৪ চাকার যানবাহন চলাচল করবে। তবে ভারী পণ্যবাহী যানবাহন এবং দূরপাল্লার বাসগুলোকে রানিগঞ্জের কাছে মেজিয়া সেতু এবং খণ্ডঘোষে কৃষক সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

রাজ্য সরকারের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা বয়ে আনবে, পাশাপাশি ব্যারেজের সংস্কারের কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে চাইছেন না রোহিত, শনিবার বোর্ডের মেগা বৈঠক : সূত্র

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটের আবহে উত্তপ্ত হাড়োয়া! নৃশংস খুন তৃণমূল কর্মী

বাংলায় (West Bangal Election) ভোট ঘোষণা হওয়ার পরই হিংসা শুরু বিরোধীদের। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় উদ্ধার...

চকলেটের প্রলোভন, তারপর মর্মান্তিক পরিণতি — নন্দগ্রামে চার বছরের শিশুহত্যায় গ্রেফতার প্রতিবেশী যুবক

বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান তোলা বিজেপিশাসিত রাজ্যেই চার বছরের শিশুকন্যাকে (Child Girl) চকোলেটের লোভ দেখিয়ে খুন। চাঞ্চল্য...

আইপিএলের আগেই বিরাট চমক, নিজস্ব স্টেডিয়াম বানাল শাহরুখের দল

আইপিএল শুরুর আগে বিরাট চমক দিল নাইট রাইডার্স। নিজস্ব স্টেডিয়াম বানিয়ে ফেলল শাহরুখ খানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রে (United...

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...