Sunday, May 17, 2026

রাজা চার্লসের রাজকীয় সম্ভাষণে ধুম ছবির মিউজিক! ভাইরাল নেটদুনিয়া

Date:

Share post:

প্রায় ২ সপ্তাহ আগের ঘটনা। লন্ডনের ওয়েস্টমিনস্টার শহরে অবস্থিত অ্যাংলিকান চার্চে ব্রিটেনের কমনওয়েলথ দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হন সস্ত্রীক রাজা চার্লস। আর ঠিক তখনই বেজে ওঠে বলিউড সিনেমা ধুম ছবির টাইটেল ট্র্যাক মিউজিকটি। এই ভিডিও ভাইরাল হতেই উত্তাল হয় নেটপাড়া।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাজা চার্লস এবং রানি ক্যামিলা চার্চের মূল দরজা দিয়ে প্রবেশ করতে চলেছেন, আর ঠিক তখনই চার্চের বাইরে থাকা একটি ব্যান্ড বাজাতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে শোনা যায় ‘ধুম’ ছবির সেই পরিচিত এবং উঁচু মেজাজের মিউজিক। এই অদ্ভুত ঘটনার পর নেটপাড়ায় শুরু হয় ব্যাপক আলোচনা ও ঠাট্টা-তামাশা। অনেকেই মজা করে বলেন, যেন রাজা ও রানির রাজকীয় প্রবেশের সাথে সাথে ‘ধুম’ সিনেমার খলনায়কের প্রবেশের মুহূর্তের মত অবস্থা সৃষ্টি হয়েছে।

নেটিজেনরা বিভিন্ন মেমে এবং টুইটের মাধ্যমে ঘটনাটিকে হাস্যকরভাবে তুলে ধরেন, আর কেউ কেউ ছবির মিউজিকের সাথে রাজ পরিবারের প্রবেশের দৃশ্যকে মেলানোর জন্য মজা করে বলেন, “এই মুহূর্তে যেন এক একশন সিনেমার দৃশ্য।” যদিও এটি একটি দুর্ঘটনাজনিত ঘটনা হলেও, এ ঘটনায় নেটপাড়া বেশ উত্তাল হয়ে ওঠে।

আরও পড়ুন- শীঘ্রই শুরু দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ ! বিকল্প রাস্তা নির্মাণে উদ্যোগ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...