Sunday, May 17, 2026

২৯ মার্চ বোর্ডের বৈঠক, দলের পাশাপাশি চূড়ান্ত হবে বোর্ডের বার্ষিক চুক্তিও

Date:

Share post:

জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তবে তার আগে বৈঠকে বসতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২৯ মার্চ হবে এই মেগা বৈঠক। যেই বৈঠকে থাকবেন বোর্ড কর্তারা এবং প্রধান নির্বাচক অজিত আগারকার। যেই বৈঠকে আলোচনার বিষয় ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দল নিয়ে হবে বৈঠক। এছাড়াও ভাগ্য নির্ধারন হবে ইংরেজদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার নেতা কে হবে। আর সূত্রের খবর, এই বৈঠকে নাকি আলোচনা হবে ক্রিকেটারদের চুক্তির ফরম্যাট নিয়ে।

জানা যাচ্ছে, কেন্দ্রীয় চুক্তিতে কয়েকজন নতুন মুখকে দেখা যেতে পারে । এছাড়াও আলোচনা হবে বিরাট কোহলি-রোহিত শর্মা-রবীন্দ্র জাদেজার চুক্তি নিয়ে। যানা যাচ্ছে, এতদিন এ প্লাস গ্রেডে ছিলেন বিরাট-রোহিত-জাদেজা। তবে তাঁরা এখন টি-২০ ফর্ম্যাটে খেলেন না। আর সূত্রের খবর, এই নিয়ে বোর্ডের অন্দরে একাংশ প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, যাঁরা তিনটে ফর্ম্যাটে খেলছেন না, তাঁদের যদি এ প্লাস গ্রেডে রাখা হয়, তাহলে খারাপ বার্তা যেতে পারে। যদিও আরেক অংশের দাবি, রোহিতরা যে গ্রুপে রয়েছেন, সেখানেই রাখা হোক। রোহিত অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন।

এছাড়াও জানা যাচ্ছে, কেন্দ্রীয় চুক্তিতে ঢুকতে চলেছেন শ্রেয়স আইয়র। বোর্ডের নির্দেশকে না মেনে ঘরোয়া ক্রিকেট না খেলার কারণেই বাদ দেওয়া হয় শ্রেয়সকে। পরে অবশ্য ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো ছন্দে খেলতে দেখা যায় তাঁকে। জাতীয় দলেও কামব্যাক করেন। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি রানও এসেছে শ্রেয়সের ব্যাট থেকেই। ফলে ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে শ্রেয়স ফিরছেন, সেটা প্রায় চূড়ান্ত। এছাড়াও, প্রথমবার বোর্ডের চুক্তিতে ঢুকতে পারেন বরুণ চক্রবর্তীও। সূত্রের খবর, কেন্দ্রীয় চুক্তিতে উন্নতি হতে পারে অক্ষর প্যাটেলের। গ্রেড বি থেকে গ্রেড এ’তে পাঠানো হতে পারে তাঁকে।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে চাইছেন না রোহিত, শনিবার বোর্ডের মেগা বৈঠক : সূত্র

Related articles

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...