Thursday, May 21, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে চাইছেন না রোহিত, শনিবার বোর্ডের মেগা বৈঠক : সূত্র

Date:

Share post:

সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জাজনক হারের পর, ইংরেজদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর এই নিয়ে আগামি ২৯ মার্চ গুয়াহাটিতে রয়েছে বিসিসিআইয়ের মিটিং। যেখানে থাকবেন প্রধান নির্বাচক অজিত আগারকার। জানা যাচ্ছে, এখানে দল নির্বাচন নিয়ে হবে বিশেষ বৈঠক।

জানা যাচ্ছিল আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য টিম ইন্ডিয়ার নেতা হিসাবে রোহিত শর্মাকেই বেঁছে নিয়েছিল বিসিসিআই। তবে সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নাকি খেলতে চাইছেন না রোহিত। এখন প্রশ্ন রোহিত না খেললে কে দেবেন নেতৃত্ব টিম ইন্ডিয়াকে। আর সেই সিদ্ধান্ত নিতে শনিবার বৈঠকে বসবে বিসিসিআই। জানা যাচ্ছে, এক্ষেত্রে রোহিতের পরে ভারতের অধিনায়ক কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে আগামী শনিবার। তবে বিরাট কোহলি খেলবেন বলে জানা গিয়েছে।

জানা যাচ্ছে, রোহিত নিজেই নাকি ইংল্যান্ড সিরিজ থেকে সরে দাঁড়াতে চাইছেন। খারাপ ফর্মের কারণেই হিটম্যানের এই সিদ্ধান্ত, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের কারণে শেষ টেস্ট সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়ে ছিলেন রোহিত। সূত্রের খবর, আগামী শনিবার অর্থাৎ ২৯ মার্চ গুয়াহাটিতে বিসিসিআইয়ের বৈঠক হবে। সেই বৈঠকে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া, নির্বাচক প্রধান অজিত আগারকার এবং ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর হাজির থাকবেন । এছাড়াও বোর্ড কর্তাদের অনেকেই গুয়াহাটির বৈঠকে থাকবেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে, ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক কে হবেন। এখন প্রশ্ন হল রোহিত না খেললে ভারতকে নেতৃত্ব দেবেন কে? অজি সফরে রোহিতের অনুপস্থিতিতে ভারতের অধিনায়কত্ব করেছেন যশপ্রীত বুমরাহ। কিন্তু পিঠের চোটে আপাতত তিনি মাঠের বাইরে। খেলছেন না আইপিএলও।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে কি নেতা কি রোহিত? বোর্ডের সঙ্গে বৈঠক প্রধান নির্বাচকের : সূত্র

Related articles

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...

তৃণমূল বিধায়কের আর্জিকেই মান্যতা: আইনানুযায়ী ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে ছাড় বিবেচনা করুক রাজ্য, নির্দেশ হাই কোর্টের

তৃণমূল বিধায়ক আখরুজ্জমানের আর্জিকেই মান্যতা, ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে যে ছাড় আইনে আছে, রাজ্যকে তা বিবেচনার নির্দেশ দিল কলকাতা...