Tuesday, June 23, 2026

সপ্তাহে দুদিন কলকাতা-লন্ডন উড়ান! মমতার প্রস্তাবের পরে পরিকল্পনা শুরু ব্রিটিশ এয়ারওয়েজের

Date:

Share post:

সফরের আগে থেকেই কলকাতা থেকে সরাসরি লন্ডনের বিমান পরিষেবার পক্ষে জোর সওয়াল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। লন্ডনে (London) গিয়েও তার ব্যতিক্রম হয়নি। ভারতীয় হাইকমিশন থেকে শুরু করে শিল্পসভা- সব জায়গাতেই কলকাতা-লন্ডন (Kolkata-London) উড়ানের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সেই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। এর মধ্যেই তাদের কলকাতা ও দিল্লির শাখার সঙ্গে বিমান সংস্থা কথাবার্তা শুরু করেছে বলে সূত্রের খবর।

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের জেরে হিথরো বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক বন্ধ করা হয়। ফলে মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সময়ের কিছুটা পরিবর্তন হয়। শনিবার সন্ধেয় কলকাতা বিমানবন্দর থেকে যাওয়ার আগেই লন্ডন-কলকাতা (London-Kolkata) সরাসরি বিমান পরিষেবার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। এরপর সোমবার খাস লন্ডন শহরে বসে ভারতীয় হাই কমিশনের সৌজন্য বৈঠকে সরাসরি উড়ানের দাবি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। বললেন, “আমি চাই লন্ডন থেকে কলকাতা সরাসরি উড়ান চালু হোক। মাত্র ৮ ঘণ্টার যাত্রাপথ। ব্রেক জার্নির ফলে সেটা ১৮ ঘণ্টা লাগল।” মঙ্গলবার শিল্পসভাতেও একই আর্জি জানান মুখ্যমন্ত্রী। বলেন, “ব্রিটিশ এয়ারওয়েজকে বিনীত অনুরোধ। যাঁরা প্রথম আসবেন, তাঁদের জ্বালানিতে ছাড় দেব। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে। একটাও সিট খালি থাকবে না। আমরা প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছি।”

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবের পরে বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। ইতিমধ্যেই দিল্লি ও কলকাতা শাখার সঙ্গে কথোপকথন চালু করেছে তারা। একটি দল এসে এই বিষয়ে বাংলায় সমীক্ষা চালাবে বলেও জানা গিয়েছে। অন্তত সপ্তাহে দুদিন যদি সরাসরি লন্ডন-কলকাতা বিমান চালানো যায় সেই বিষয়ে পরিকল্পনা শুরু করেছে বিমান সংস্থা।

আরও পড়ুন- যদি ওরা বল বাড়ায় আমি ছক্কা মারব: অক্সফোর্ডের বক্তৃতার আগে বার্তা মমতার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...