Saturday, June 13, 2026

শেষ পর্যন্ত দুরন্ত জয় পেল কেকেআর , ডি’ককের দৌলতে ৮ উইকেট জয় কলকাতার

Date:

Share post:

আইপিএলের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল নাইটরা। কামাখ্যা মায়ের আশীর্বাদ যে তাদের সঙ্গে আছে কাকতালীয়ভাবে তা ফের প্রমাণিত। শেষ পর্যন্ত দুরন্ত জয়ের স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স (KKR)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ৮ উইকেটের দুরন্ত জয় পেলেন অজিঙ্ক রাহানের দল। কেকেআরের হয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন কুইন্টন ডিকক (Quinton de Kock)। তিনি ৬১ বলে অপরাজিত ৯৭ রান করে দলকে কাঙ্খিত জয় পাইয়ে দেন।

এদিন রাজস্থান প্রথমে ব্যাট করে ১৫১/৯ রান তুলেছিল, যা সহজেই টপকে যায় কেকেআর ১৫ বল বাকি থাকতেই। জয়ের লক্ষ্যে ১৫২ রান তাড়া করতে নেমে কেকেআরের ওপেনিং জুটি খুব ভালো শুরু করতে পারেনি।

মইন আলি (Moeen Ali) ১২ বলে ৫ রান করে আউট হন। অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) ১৫ বলে ১৮ রান করে ফেরেন।ডিককের দুরন্ত ইনিংস (৯৭ রান, ৬১ বল, ৮ চার, ৬ ছক্কা) দলের জয় নিশ্চিত করে। অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) অপরাজিত ২২ রান করে ম্যাচ শেষ করেন।

রাজস্থান রয়্যালসের ব্যাটাররা প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। গুয়াহাটির পিচে এমনিতেই ব্যাটিং করা কঠিন। কেকেআরের স্পিনাররা দারুণ পারফরম্যান্স করেছেন। বর্ষাপারা স্টেডিয়ামের উইকেট স্পিনারদের জন্য সহায়ক ছিল, যার পুরো সুযোগ নিয়েছে কেকেআর।

বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) – ১৭ রানে ২ উইকেট নেন। মইন আলি (Moeen Ali) – ২৩ রানে ২ উইকেট নেন।বৈভব অরোরা (Vaibhav Arora) – ৩৩ রানে ২ উইকেট ঝুলিতে ভরেন।
হর্ষিত রানা (Harshit Rana) – ৩৬ রানে ২ উইকেট
তবে স্পেনসার জনসন (Spencer Johnson) ৪২ রান খরচ করে মাত্র ১ উইকেট নেন।

শরীর ভাল না থাকায় বুধবার কেকেআরের হয়ে খেলতে পারেননি নারাইন। ২০২১ সালের পর এই প্রথম তিনি কেকেআরের কোনও ম্যাচে মাঠে নামতে পারলেন না। তার পরিবর্ত হিসাবে কলকাতার প্রথম একাদশে আসেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন। তিনি বল হাতে নারাইনের অভাব ঢেকে দিলেন। ভাল বল করলেন বরুণ চক্রবর্তীও। নাইটদের স্পিনের জোড়া ফলার সামনে অস্বস্তিতে দেখাল রাজস্থানের ব্যাটারদের।

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...