Monday, March 30, 2026

কফিনে শেষ পেরেক! অক্সফোর্ডে SFI-এর অসভ্যতার পাল্টা দেবাংশু

Date:

Share post:

বাম-অতিবামেরা চক্রান্ত করে অক্সফোর্ডের কেলগ কলেজে (Kellogg College) মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভায় গোলমাল পাকানোর চেষ্টা করেছিল। মুখ্যমন্ত্রী হাসিমুখে প্রতিটি প্রশ্নের উপযুক্ত জবাব দিয়ে তাদের সেই ছক বানচাল করে দিয়েছেন। কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন এটা রাজনীতির মঞ্চ নয়, নাটক করার চেষ্টা করবেন না। এরপরই তৃণমূলের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) ফেসবুক বার্তায় এক হাত নিলেন সিপিএমকে। সাফ জানালেন, সিপিএমের (CPIM) কফিনে শেষ পেরেকটা আজ পড়ল। বাকিটা বাংলা বিচার করবে।

দেবাংশুর কথায়, সিপিএম (CPIM) কোনও রাজনৈতিক সংগঠন নয়। এটি একটি ভারত বিরোধী, বঙ্গ বিরোধী, মানবতাবিরোধী, অসভ্য, বর্বর, মানবরূপী জানোয়ারদের সংগঠন। এরপরই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর অসীম ধৈর্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বলেন, আপনার জায়গায় আমি থাকলে পারতাম না। আপনি হাসিমুখে যে জুতোগুলো ওদের মুখে মেরেছেন, সেই প্রত্যেকটা জুতোর বাড়ি আসলে ওদের বাংলার নেতাগুলোর মুখে পড়েছে। বাংলা সবরকমভাবে এর হিসেব নেবে। ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরে।

এরপরই দেবাংশু সিপিএমের (CPIM) দিকে প্রশ্ন ছুড়ে দেন, লন্ডনে (London) থাকা নিজেদের অসভ্য লোকগুলোকে দিয়ে এসব করিয়ে কি সিপিএম শূন্য থেকে এক হবে? মুখ্যমন্ত্রী শুধু হেসে হেসেই যা পাল্টা দিলেন তাতে বাংলা, ভারতের পাশাপশি বিশ্ব মঞ্চেও ধিকৃত হল সিপিএম। সিপিএমের কফিনে শেষ পেরেকটা আজ পড়ে গেল।

Related articles

ট্রেন থেকে ঘাটাল মাস্টার প্ল্যান: বঞ্চনার খতিয়ান পাঁশকুড়ায় পেশ মমতার

রাজ্যের ক্ষমতায় থাকার আগে থেকেই রাজ্যের মানুষের জন্য দিল্লি থেকে পরিষেবার কাজ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার...

চরম আঘাত! থেমে গেল রাহুলের ‘সহজ কথা’

নিজের ছেলে সহজের নামেই এক অন্যরকম আড্ডার মঞ্চ তৈরি করেছিলেন অভিনেতা ও সঞ্চালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday...

দুর্ঘটনা না কি গাফিলতি? রাহুলের রহস্যমৃত্যুর তদন্তের দাবিতে সরব টলিউডের সহযোদ্ধারা

শুটিং চলছিল, ক্যামেরা অন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। সমুদ্রে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয়...

রাহুলের ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি-নোনা জল, সঙ্গে থাকা নায়িকা সুস্থ! কী লুকনো হচ্ছে? উঠছে প্রশ্ন

জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। ফুসফুস ও পাকস্থলির ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি...