Friday, April 3, 2026

ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণবঙ্গের একাধিক জেলা! রিখটার স্কেলে মাত্রা ৭.১

Date:

Share post:

ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠলো বাংলার একাধিক জেলা। তীব্র কম্পন অনুভূত হল দুই চব্বিশ পরগনা, মেদিনীপুর এবং হাওড়ায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১, উৎস্থল মায়ানমার। এখনও পর্যন্ত জানা গেছে কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে মাটির ৩৫ মিটার গভীরে কম্পন হলেও এ রাজ্যের বিভিন্ন জেলায় তার প্রভাব পড়েছে। ইতিমধ্যেই আফটার শক হতে শুরু করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হাওড়া-সহ দুই ২৪ পরগনায়। দিল্লি-সহ দেশের উত্তরেও বেশ কয়েকটি জায়গায় কম্পন অনুভূত হয়েছে বলে ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজি সূত্রে জানা যাচ্ছে।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...