Thursday, June 25, 2026

পুরুষাঙ্গে আটকে লোহার ওয়াশার, কেটে বের করতে দমকল ডাকলেন চিকিৎসকরা!

Date:

Share post:

এ এক আজব ব্যাপার। এক ব্যক্তির পুরুষাঙ্গ থেকে বার করা হল লোহার ওয়াশার। আর এই ওয়াশার বার করতে ডাকতে হল দমকল বাহিনী। তিন দিন ধরে ধাতব বস্তুটি আটকে ছিল কেরলের কাঁসারগড়ের বাসিন্দা এক ব্যক্তির পুরুষাঙ্গে। যার জেরে প্রস্বাব করাও যন্ত্রণাদায়ক হয়ে ওঠে তার কাছে। কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব ছিল না চিকিৎসকদের। তাই হাসপাতালের অনুরোধে দমকলবাহিনী একটি রিং কাটার ব্যবহার করে সফলভাবে সেটি কেটে বার করেন।

জানা গিয়েছে, ওই ব্যক্তি পুরুষাঙ্গে তীব্র যন্ত্রণা নিয়ে কেরালার কানহাংগট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য যান। তিনদিন ধরে আটকে থাকা লোহার ওয়াশারের কারণে তিনি প্রস্বাব করতে পারছিলেন না এবং যন্ত্রণায় জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছিল।

দমকলের আধিকারিকরা জানিয়েছেন, চিকিৎসকদের অনুরোধে ২৫ মার্চ ৫ সদস্যের একটি দল হাসপাতালে পৌঁছায়। চিকিৎসকরা ওই ব্যক্তিকে অজ্ঞান করার পর দমকল কর্মীরা  অত্যন্ত সতর্কভাবে রিং কাটার ব্যবহার করে ওয়াশারটি কেটে বের করে আনেন।

দমকল আধিকারিক জানান, এটি খুবই কঠিন এবং জটিল কাজ ছিল। পুরো কাজটি করতে প্রায় দু ঘন্টা সময় লাগে। কিন্তু শেষ পর্যন্ত আমরা সফলভাবে সেই কাজটি করতে পারি। কিন্তু প্রশ্ন উঠেছে, কীভাবে ওই ব্যক্তির পুরুষাঙ্গে ওয়াশারটি আটকে গেল। এ বিষয়ে তিনি জানান, তিনি যখন মদ্যপ অবস্থায় ছিলেন, তখন কেউ ওয়াসারটি তার শরীরে পরিয়ে দেয়। তবে তিনি যা বলছেন তা সত্যি কিনা সে সম্পর্কে কেউই নিশ্চিত নয়।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...