Monday, May 25, 2026

বঙ্গললনার হাতে অস্কার, বিশ্ব সিনেমায় বাংলার নাম উজ্জ্বল করলেন সঞ্চারী

Date:

Share post:

৯৫-তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (Academy Awards) হাতে বিশ্ব বিনোদনের সর্বশ্রেষ্ঠ মঞ্চে ঝলমলে বাংলার মেয়ে সঞ্চারী দাস মল্লিক ( Sonchari Das Mollick)। সত্যজিৎ রায়ের পর আরও এক বাঙালির হাতে উঠল অস্কার। এ গর্ব শুধু বাংলার নয় গোটা দেশের। অস্কারের মঞ্চে স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে অস্কার জিতেছে ‘দ্য এলিফেন্ট হুইসপারার্স’ (The Elephant Whisperes)। এই ছবির সম্পাদক বাংলার মেয়ে সঞ্চারী। পুরস্কার হাতে নিয়ে গর্বিত শিল্পী ধন্যবাদ জানাচ্ছেন পুরো ইউনিটকে।

ভারতীয় সিনেমা কিংবা বাংলা ছায়াছবির অস্কার (Oscar ) পাওয়া নিয়ে দীর্ঘকালের প্রতীক্ষা বঙ্গবাসীর। ৯৫ তম অস্কারের নমিনেশনে কখনও গান আবার কখনও স্বল্প দৈর্ঘ্যের ছবির ক্যাটাগরিতে বাংলার নাম দেখে খুশি হয়েছিলেন সিনেপ্রেমীরা। যদিও সে হাসি ফাইনাল মঞ্চ পর্যন্ত পৌঁছতে পারিনি। কিন্তু অপ্রাপ্তির দুঃখ ঘুচিয়ে কিংবদন্তি পরিচালক মানিক বাবুর পর আরও এক বাঙালির হাতে উঠল অস্কার। বলাইবাহুল্য কলকাতার উচ্ছ্বাস একটু বেশি, কারণ সঞ্চারী আদতে এই শহরের মেয়ে। কার্তিকি গনসালভেস পরিচালিত ‘দ্য এলিফেন্ট হুইসপারার্স’ ছবির সম্পাদনার দায়িত্ব সামলে বিশ্বজয়ের হাসি সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনীর। তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে নেটপাড়া।

 

Related articles

সিবিএসই-র খাতা পুনর্মূল্যায়নে বেনজির কেলেঙ্কারি! ফিজিক্সে আপলোড অন্য ছাত্রের উত্তরপত্র

পরীক্ষার খাতায় নম্বর কম আসায় বোর্ডের নিয়ম মেনে পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। কিন্তু কেন্দ্রীয় বোর্ড...

 প্রতিহিংসার রাজনীতি? সরকার বদল হতেই জট কাটল ১০০ দিনের কাজের

রাজ্য রাজনীতিতে ক্ষমতার অলিন্দ বদল হতেই রাতারাতি ভোলবদল দিল্লির। রাজ্যে নতুন সরকার আসতেই ফের সচল হতে চলেছে ১০০...

আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা! ইদের পরেই পথে নামছেন মমতা 

আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ইদের পরেই এবার সশরীরে ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বাসভবনে উত্তর...

কাজে যোগ দেওয়ার ৪ দিনের মধ্যেই কারখানায় শ্রমিকের দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা

কারখানার ভিতর এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Maniktala area of...