Saturday, April 4, 2026

রাজ্য সভাপতির গলায় উদ্বেগ! কেরলে তৃণমূলকে নিয়ে চিন্তায় বিজেপি 

Date:

Share post:

কেরলের মাটিতে পা দিয়ে তৃণমূলের সফল রাজনৈতিক কর্মসূচি দেখার পরেই চিন্তিত হয়ে পড়েছে বিজেপি৷ আগামী বছর বিধানসভা ভোটে দক্ষিণের এই রাজ্যে বিজেপির ভালো ফল করার আশায় জলাঞ্জলি দিতে পারে তৃণমূল, তা বুঝেই প্রমাদ গুণতে শুরু করেছে গেরুয়া শিবির৷ কেরলে যে তাঁরা ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, রবিবার তা স্পষ্ট হয়েছে কেরলের নবনিযুক্ত বিজেপি সভাপতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের কথায়৷ কেরলে তৃণমূল কংগ্রেসের যাবতীয় কর্মসূচির উপরে কড়া নজর রাখা হচ্ছে, রবিবার দিল্লিতে মন্তব্য করেছেন রাজীব চন্দ্রশেখর নিজেই৷  তাঁর কথাতেই স্পষ্ট, কেরলের বিধানসভা ভোটের আগে এখন থেকেই তৃণমূলকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে বিজেপি৷

উল্লেখ্য, গত মাসেই কেরলে পা রেখেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস৷ বামশাসিত কেরলের মল্লপুরমে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা, প্রাক্তন বিধায়ক পি ভি আনওয়ারের পৌরোহিত্যে রাজনৈতিক সমাবেশের আয়োজনও করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷ সেই রাজনৈতিক সমাবেশে যোগ দিয়ে কেরলবাসীর সামনে তৃণমূল কংগ্রেসের উন্নয়নমুখী রাজনৈতিক মতাদর্শের কথা তুলে ধরেছেন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন ও লোকসভার সাংসদ মহুয়া মৈত্র৷ তাত্‍পর্যপূর্ণ হল,  কেরলে পা রাখার পর একটিমাত্র রাজনৈতিক সমাবেশ করেই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকবে না, গত মাসে দক্ষিণের এই সমুদ্রতীরবর্তী রাজ্যে দাঁড়িয়ে তা স্পষ্ট করে দিয়েছেন দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন ও মহুয়া মৈত্র৷ আগামীদিনে কেরলে সদস্যগ্রহণ কর্মসূচির আয়োজন করবে তৃণমূল, সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া হবে বাংলার শাসকদলের জনকল্যাণমুখী রাজনৈতিক ভাবধারা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই অবস্থান দেখার পরে ভীত হয়েই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিটি পদক্ষেপের উপরে কড়া নজরদারি চালানো হচ্ছে, কেরল বিজেপির সভাপতির সর্বশেষ মন্তব্যেই তা স্পষ্ট।

আরও পড়ুন – চলছে আইপিএল, তারই মধ্যে হোম গ্রাউন্ড ছেড়ে দেওয়ার হুমকি SRH-এর, কিন্তু কেন ?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...