Monday, March 30, 2026

ইদ উপলক্ষ্যে সোমের মেট্রো সূচিতে রদবদল, কমছে পরিষেবা!

Date:

Share post:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন মানেই অফিস রুটের চেনা ব্যস্ততা, বাস- ট্যাক্সির ঝঞ্ঝাট এড়িয়ে মেট্রো ধরার হুড়োহুড়ি। কিন্তু আগামী সোমবার এইসবের ব্যতিক্রমী একদিন। রমজান শেষে খুশির ইদ (Eid ) উপলক্ষে ৩১ মার্চ দেশ জুড়ে ছুটির মেজাজ। তাই কলকাতা মেট্রো (Kolkata) সূচিতেও সেদিন রদবদলের ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। অন্যান্য দিনে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (Dakshineswar to Kavi Subhash) চলাচলকারী ব্লু লাইনে মোট ২৬২টি ট্রেন চলাচল করে। কিন্তু ইদের দিন আপ ও ডাউনে মোট ১১৮ জোড়া ট্রেন অর্থাৎ ২৩৬টি মেট্রো চালানো হবে বলে খবর।

শনিবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ইদের দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬: ৫৫ মিনিটে এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬: ৫০ মিনিটে।শেষ পরিষেবার ক্ষেত্রেও কোনও বদল হয়নি। গ্রিন লাইন ১- এ ইদের দিন মোট আপ এবং ডাউন মিলিয়ে ৯০ টি ট্রেন চালানো হবে। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে ছটা পঞ্চান্ন মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহর জন্য সকাল ৭টা পাঁচ মিনিটে মেট্রোর চাকা গড়াবে। ব্লু লাইনের মতোই এই রুটেও ও শেষ মেট্রো পরিষেবার সময়ের কোনও পরিবর্তন করা হয়নি। গ্রিন লাইন ২, পার্পল লাইন (জোকা থেকে তারাতলা) এবং অরেঞ্জ লাইনে ( কবি সুভাষ থেকে রুবি মোড় ) স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।

 

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...