Monday, March 30, 2026

১০ বছরে প্রথমবার নাগপুরে! মোদির আরএসএস স্তুতিকে কটাক্ষ শিবসেনার

Date:

Share post:

লোকসভা নির্বাচনের ফলাফলের পরে বারবার আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের কটাক্ষের মুখে নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাল্টা কোনও জবাব দেওয়ার ভাষা খুঁজে পাননি তৃতীয়বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। আরএসএস ছাড়া যে তৃতীয়বারের মসনদ লাভ সম্ভব হত না, কার্যত সেটা বুঝেই এবার নাগপুর-মুখী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পরে ১০ বছরে প্রথমবার আরএসএস সদর দফতরে মোদির পা পড়ায় কটাক্ষ করতে ছাড়েনি শিবসেনা (Shivsena) উদ্ধবগোষ্ঠীও।

রবিবার নাগপুরে (Nagpur) আরএসএস দফতর ঘুরে মোদি জানান তিনি অভিভূত। দেশের উন্নয়নে আরএসএসের অবদান নিয়ে ভূয়সী প্রশংসা মোদির মুখে। সঙ্ঘের লাইন ছেড়ে তৃতীয়বার লোকসভা নির্বাচনে জয় যে সম্ভব হত না, কার্যত মোহন ভাগবতকে (Mohan Bhagwat) পাশে রেখে সেটাই স্বীকার করে নিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।

তবে তাঁর এই সময়ে নাগপুর (Nagpur) সফর নিয়ে অন্য উদ্দেশ্য দেখছে শিবসেনা। মুখপাত্র সঞ্জয় রাউত কটাক্ষ করেন, নরেন্দ্র মোদি নাগপুরে এসেছেন এটা খুব ভালো কথা। ১০ বছরে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে একবারও এখানে আসেননি। সংঘ ও তাঁর মধ্যে দেওয়াল উঠে গিয়েছিল। লোকসভা নির্বাচনে সঙ্ঘের সাহায্য ছাড়া জয় সম্ভব হয়নি। বিহার (Bihar) নির্বাচন জিততেও সেই সংঘেরই দ্বারস্থ মোদি। তাই তড়িঘড়ি সংঘ দফতরে এসেছেন।

সে সঙ্গে সঞ্জয় আরও দাবি করেন, এমন দিনে তিনি মহারাষ্ট্র এসেছেন যেদিন মারাঠি নববর্ষ। পরের দিন ইদ (Eid)। বিজেপি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে মুসলিম এলাকায় গিয়ে প্রচার চালানোর জন্য। তাঁদের কাছে টেনে নেওয়ার জন্য। বিহার (Bihar) ভোটের আগে এটাও মোদির নতুন নীতি।

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...