Sunday, May 31, 2026

গরমের চড়া ব্যাটিং! স্কুলের সময় এগিয়ে আনার ভাবনা প্রাথমিক শিক্ষা পর্ষদের

Date:

Share post:

গরমের তীব্রতা বাড়ায় ইতিমধ্যেই জেলার বিভিন্ন স্থানে লু-এর সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে স্কুলের সময় খানিকটা এগিয়ে আনা যায় কিনা, সেই বিষয়ে চিন্তাভাবনা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিষয়টি নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে রিপোর্ট চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর তা শিক্ষা দফতরে জমা দেওয়া হবে এবং সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল জানান, “প্রচন্ড গরমে স্কুলের সময় কিছুটা এগিয়ে আনা যায় কিনা, সেই বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। মঙ্গলবারের মধ্যে রিপোর্ট এসে যাবে। এরপর শিক্ষা দফতরের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে, শিক্ষক এবং অভিভাবক মহলে পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই সময়ে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।

আরও পড়ুন – ভোল পাল্টে অক্সফোর্ডে অশান্তি তৈরির চেষ্টা! চিনে নিন বিজেপির চিকিৎসককে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...