Saturday, April 4, 2026

ট্র্যাফিক নিয়ম ভেঙে জরিমানায় দেরি হলে বড় শাস্তির মুখে পড়তে পারেন গাড়ির চালক-মালিক!

Date:

Share post:

নিয়ম ভেঙে তার মাশুল দিতেও গাজোয়ারি! এবার সেটা করলে আরও বড় বিপদ হবে। ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন করে তিনমাসের মধ্যে জরিমানা পরিশোধ না হলে অভিযুক্ত ব্যক্তির লাইসেন্স (Licence) সাসপেন্ড হতে পারে। এর পাশাপাশি, একটি অর্থবর্ষের মধ্যে তিনবার ট্র্যাফিক সিগন্যাল (Traffic Signal) না মেনে বা বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ধরা পড়লে তিনমাসের জন্য লাইসেন্স সাসপেন্ড করা হতে পারে- পরিকল্পনা কেন্দ্রের।

একটি অর্থ বর্ষ শেষ হয়ে আর শুরু হচ্ছে। তার আগে আয়ব্যয়ের হিসেব মেলাতে গিয়ে দেখা যাচ্ছে ট্র্যাফিক নিয়ম ভাঙার জন্য এই অর্থবর্ষে যে জরিমানা হয়েছে, তার ৪০ শতাংশ মাত্র আদায় হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, খোদ রাজধানী দিল্লিতেই ই-চালানের মাধ্যমে জরিমানা আদায়ের পরিমাণ সবচেয়ে কম। মাত্র ১৪ শতাংশ জরিমানা আদায় করা হয়েছে। এর পরে রয়েছে দক্ষিণের তামিলনাড়ু, কর্নাটক, উত্তরের উত্তরপ্রদেশ ও ওড়িশা। মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার ও হরিয়ানায় জরিমানা আদায়ের পরিমাণ ৬২ থেকে ৭৬ শতাংশ।

এই জরিমানা না দেওয়ার প্রবণতা কেন- সে বিষয়ে দেখা গিয়েছে ত্রুটিপূর্ণ চালান কাটা এর অন্যতম কারণ। জরিমানা আদায়ে রাস্তার ট্যাফিকের ক্যামেরায় বেশ কিছু নতুন প্রযুক্তি ব্যবহার করা হওয়া পরিকল্পনা রয়েছে। জরিমানা বকেয়া থাকলে, প্রতি মাসে গাড়ির মালিক বা চালককে পরিশোধের জন্য বার বার সতর্কবার্তা পাঠানো হবে। ট্র্যাফিক নিয়ম ভাঙলে গাড়ির মালিক বা চালককে তিনদিনের মধ্যে একটি ই-চালান নোটিশ পাঠানো হবে। নোটিশ (Notice) পাওয়ার পর ৩০ দিনের মধ্যে জরিমানার টাকা দিতে হবে। চাইলে চ্যালেঞ্জ করতে পারেন অভিযুক্ত। ৩০ দিনের মধ্যে যদি গাড়ির মালিক বা চালক কোনও পদক্ষেপ না করেন, তবে তাঁকে দোষী সাব্যস্ত করা হবে। ৯০ দিনের মধ্যে জরিমানার অর্থ না দিলে ড্রাইভিং লাইসেন্স (Licence) সাসপেন্ড করা হতে পারে।
আরও খবরনারী ক্ষমতায়নে নজর নেই, ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ প্রকল্প বন্ধ করছে মোদি সরকার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...