Saturday, April 4, 2026

কলকাতার বিরুদ্ধে নামার আগে সুখবর মুম্বই শিবিরে, বল হাতে অনুশীলন বুমরাহর

Date:

Share post:

আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে তার আগে খুশির খবর মুম্বই শিবিরে। বল হাতে এনসিএ-তে অনুশীলনে নামলেন যশপ্রীত বুমরাহ। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে কলকাতার বিরুদ্ধে নয়, মনে করা হচ্ছে, ৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামতে পারেন বুমরাহ।

বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে চোট পাওয়ার এখনও মাঠে নামেননি বুমরাহ। এই মুহুর্তে এনসিএতে রিহ্যাবে রয়েছেন ভারতী দলের পেসার। সেখানে বুমরাহকে স্বাভাবিক রানআপে বোলিং করতে দেখা গিয়েছে। আপাতত তাঁকে দেখে ফিটই মনে করা হচ্ছে। বল দেখে কখনই অস্বস্তিতে পড়তে দেখা যায়নি। জানা যাচ্ছে, বুমরাহ এনসিএ থেকে ছাড়পত্র পেয়ে গেলেই আইপিএল-এর ম্যাচে নামতে পারবেন তিনি।

আগামি ৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পরবর্তী খেলা মুম্বইয়ের। ৭ এপ্রিল আরসিবির বিরুদ্ধে খেলবেন রোহিতরা। আপাতত যা খবর, তাতে আরসিবি’র বিরুদ্ধে ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন তিনি। আর সব ঠিক থাকলে বিরাট কোহলিদের বিরুদ্ধে মাঠে নামতে পারেন বুমরাহ।

অস্ট্রেলিয়া সফরে গিয়ে চোট পেয়েছিলেন বুমরাহ। সিডনি টেস্টের চতুর্থ দিন পিঠে চোট পান তিনি। পঞ্চম দিন বল করতে পারেননি। সেই থেকে তিনি মাঠের বাইরেই। এমনকি খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। আইপিএলেও বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- কেন নিচের দিকে ব্যাটিং-এ নামছেন ধোনি? মুখ খুললেন সিএসকে কোচ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...