Monday, April 6, 2026

চেন্নাইকে হারিয়ে বিতর্কে রাজস্থান অধিনায়ক, কিন্তু কেন ?

Date:

Share post:

গতকাল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চলতি আইপিএল-এ প্রথম জয় তুলে নেয় রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের জায়গায় নেতৃত্ব দিয়ে প্রথম জয়ের স্বাদ পান রিয়ান পরাগ। আর এই জয়ের পরই বিতর্কে জড়ালেন রাজস্থান অধিনায়ক ।

গতকাল গুয়াহাটিতে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে নামে রাজস্থান। সেই ম্যাচে জয়ের পরই ঘটে সেই ঘটনা। রবিবার খেলা শেষ হওয়ার পর কয়েক জন বেসরকারি নিরাপত্তাকর্মী নিজস্বীর আবদার করেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগের কাছে। তাঁদের অনুরোধে সাড়াও দেন তিনি। এক নিরাপত্তা কর্মীর মোবাইল নিয়ে নিজেই সবাইকে নিয়ে হাসি মুখে ছবি তোলেন রিয়ান। তবে এরপরই ঘটে বিপত্তি । নিজস্বী তোলার পর, এক নিরাপত্তা কর্মীকে মোবাইলটি তিনি ফেরত দেন ছুড়ে। হঠাৎ উড়ে আসা মোবাইল কোনও রকমে দু’হাতে ধরেন সেই নিরাপত্তা কর্মী। আর এই গোটা ঘটনা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তার পরই শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের অনেকের বক্তব্য, ‘ভদ্রভাবে ফোন দেওয়া উচিত ছিল’। অনেকে আবার বলছেন, ‘ধোনির দলকে হারিয়ে আকাশে উড়ছে’।

আরও পড়ুন- মুম্বই ম্যাচের আগে নিজের হাতের ট্যাটুর রহস্য ফাঁস করলেন রিঙ্কু, কেন ঘড়ির ছবির ট্যাটু করিয়েছেন কেকেআর ব্যাটার ?

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...