Saturday, June 13, 2026

রমজান মাস উপলক্ষ্যে রেশনের বিশেষ প্যাকেজ বন্টন ১৭ এপ্রিল পর্যন্ত বাড়ল

Date:

Share post:

খাদ্য দফতর রমজান মাস উপলক্ষ্যে রেশনের বিশেষ প্যাকেজ বন্টন ১৭ এপ্রিল পর্যন্ত চালিয়ে যাবে । খাদ্যদফতরের তরফে এক  বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। বলা হয়েছে রমজানের  বিশেষ প্যাকেজের  খাবার রেশন দোকানে মজুত থাকলে তা গ্রাহকরা বুধবার পর্যন্ত তা ভর্তুকি মূল্যে কিনতে পারবেন। ওই সময় বা মজুত প্যাকেজ শেষ না-হওয়া পর্যন্ত এই ব্যবস্থা চালিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, রমজান প্যাকেজে রেশন গ্রাহকদের চিনি, ছোলা ও ময়দা ভর্তুকি মূল্যে সরবরাহ করছে খাদ্যদফতর। রমজান প্যাকেজের খাদ্যসামগ্রী ঠিকমতো বিক্রি করা হচ্ছে কি না সেদিকে বিশেষ নজর রাখতে স্থানীয় পর্যায়ের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে । ডিলারদের চাহিদা অনুযায়ী খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছিল। তা যাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিক্রি হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...