Saturday, April 4, 2026

মহাকাশ থেকে কেমন লাগে ভারতকে? অভিজ্ঞতার কথা জানালেন সুনীতা

Date:

Share post:

তিনি ভারতীয় বংশোদ্ভূত।তাই সুনীতা উইলিয়ামসের সাক্ষাৎকারে সাবাভাবিকভাবেই প্রশ্নটা এসেছে।মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন লাগে? চার দশক আগে একই প্রশ্নের উত্তরে মহাকাশচারী রাকেশ শর্মা বলেছিলেন, “সারে জাঁহা সে আচ্ছা”। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরার পরে ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা জবাব দিলেন, “চমৎকার, অপরূপ!”

মহাকাশ অভিযানে আট দিনের জন্য গিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় ন’মাস কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন তিনি। এই ন’মাসে বহু বার ভারতের উপর দিয়ে গিয়েছেন তিনি। ভারতকে কেমন লাগছিল, সেই প্রশ্নে সুনীতা বলেন, “ভারতকে অপরূপ লাগছিল। যত বার আমরা হিমালয়ের উপর দিয়ে গিয়েছি, বুচ দুর্দান্ত কিছু ছবি তুলেছেন। এটি সত্যিই চমৎকার।

প্রসঙ্গত, গত বছর ৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতারা। ২৮৬ দিন পর ভারতীয় সময় অনুসারে ১৯ মার্চ ভোরে পৃথিবীতে ফেরেন সুনীতা এবং বুচ। বর্তমানে নাসার ক্রু- কোয়ার্টারে তাদের স্বাস্থ্যপরীক্ষা এবং অন্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। মহাকাশ থেকে ফেরার পরে থেকে এই প্রথম সুনীতারা নিজের অভিজ্ঞতার কথা জানালেন।

সুনীতা জানিয়েছেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকাকালীন ভারতের উপর দিয়ে যাওয়ার সময়ে ভারতের রঙিন ছবি দেখে অভিভূত হতেন তিনি। গুজরাট এবং মুম্বইয়ের কথাও বলেন তিনি। সেখানকার ছবি কীভাবে বদলায়, তা মহাকাশ থেকে দেখতে অসাধারণ লাগত। সেখানে উপকূল বরাবর মাছ ধরার জাহাজের বহরের কথাও জানান তিনি। সুনীতা জানান, মহাকাশ থেকে ভারতকে দিনের বেলা যেমন ভাল লাগে, রাতেও তেমনই ভাল লাগে। রাতে বড় শহর থেকে ছোট শহরে যে ভাবে আলোগুলি ছড়িয়ে থাকে,  দেখতে বেশ সুন্দর লাগে বলে জানান।

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...