Monday, June 22, 2026

মদন তামাং খুনের মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা গোর্খা নেতা বিমলের

Date:

Share post:

গোর্খা লিগ সভাপতি মদন তামাংয়ের (Madan Tamang) খুনের মামলায় গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংকে (Bimal Gurung) অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) পাল্টা মামলা দায়ের করেন বিমল। বুধবার সেই মামলার শুনানিতে জোর ধাক্কা খেলেন গোর্খা নেতা। শীর্ষ আদালত জানিয়ে দিল হাইকোর্টের রায়ে কোনও হস্তক্ষেপ করা হবে না।

মদন তামাংয়ের খুনের তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই (CBI)। সেই মামলায় গুরুংকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টর বিচারপতি শুভেন্দু সামন্ত। পাশাপাশি বিমল গুরুংয়ের বিরুদ্ধেও চার্জ গঠনের আইনি প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যান বিমল। এদিন শুনানিতে বিচারপতি বেলা এম ত্রিবেদি এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চ বলে, গুরুং তো এখন জামিনে আছেন। তাহলে চার্জ গঠন নিয়ে সমস্যা কোথায়? এই নিয়ে কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court) যা রায় দিয়েছে সেটাই বজায় থাকবে।

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...