Thursday, June 25, 2026

বিরিয়ানি খেতে বেরিয়ে নিখোঁজ শিলিগুড়ির স্কুল ছাত্রী, উত্তরকন্যার জঙ্গলে দেহের খোঁজ

Date:

Share post:

কেউই ভাবেননি এমন ঘটতে পারে। বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে বেরিয়েছিল শিলিগুড়ির স্কুল ছাত্রী।কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও বাড়ি ফেরেনি নাবালিকা।বাড়ির লোক অনেক খোঁজাখুঁজির পরেও তার হদিশ পায়নি। নিখোঁজ হয়ে গিয়েছিল নাবালিকা(minor girl)। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে উত্তরকন্যার পাশের জঙ্গল থেকে মিলল নাবালিকার নিথর দেহ(Siliguri Incident)। অভিযোগ নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে বেরিয়েছিল নাবালিকা। তারপর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল শিলিগুড়ির ওই স্কুলছাত্রী। এরপরই আচমকাই এক বন্ধুর ফোনে তার মৃত্যু সংবাদ পান পরিবারের সদস্যরা। উত্তরকন্যার  জঙ্গল থেকে উদ্ধার করা হয় নাবালিকা স্কুল ছাত্রীর দেহ। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ।

নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বছর চোদ্দোর ওই নাবালিকা তিনবাত্তি মোড়ে বিরিয়ানি খাওয়ার জন্য বেরিয়েছিল তার বন্ধুদের সঙ্গে।অনেকটা সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর আচমকাই নাবালিকার বন্ধুর ফোন আসে পরিবারের কাছে। ফোনে জানানো হয়, ওই নাবালিকার অবস্থা আশঙ্কাজনক।শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে যা দেখা যাচ্ছে  নাবালিকার দেহে কামড় ও আঁচড়ের দাগ রয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।উত্তরকন্যার সামনের জঙ্গলে নাবালিকার পড়ে থাকার কথা ওই বন্ধু কীভাবে জানল, পরিবারের তরফে প্রশ্ন তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...