Thursday, June 4, 2026

হাই কোর্টে অন্ধকার! অভিনব পদ্ধতিতে রায় লিখলেন বিচারপতি ঘোষ

Date:

Share post:

আদালতের রায়ে কারও জীবনে আসে আলো, আবার কারও জীবনে নামে আঁধার। তবে, বিচারালয়ই যদি আঁধারে ঢাকে তাহলে বিচারের আলো পড়বে কী করে! মঙ্গলবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচার চলার সময় আচমকাই অন্ধকারে ডুবে যায় সমগ্র হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Tirthankar Ghosh) এজলাসে একটি মামলা চলছিল। উপস্থিত আইনজীবীদের বুদ্ধিতে লোডশেডিং সত্ত্বেও আলোয় ভরে ওঠে ঘর। রায় লেখেন বিচারপতি।

ঘড়ির কাঁটায় তখন ১২টা ৪৯ মিনিট। হঠাৎই আঁধারে ঢাকে কলকাতা হাই কোর্টে। শুধু দুয়েকটি এজলাস নয়, সারা হাই কোর্টই (Calcutta High Court) অন্ধকারে ডুবে যায়। যার জেরে বন্ধ হয়ে যায় একাধিক লিফট, এক্সেলেটর। বন্ধ লিফটে মাঝপথে আটকে পড়েন আইনজীবী থেকে  মামলাকারীরা। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। থমকে যায় বিচারপ্রক্রিয়া। আচমকা লোডশেডিংয়ের জেরেই এই বিপর্যয় বলে পরে জানা যায়।।

আদালত সূত্রের খবর, সেই সময় বিচারপতি ঘোষের (Tirthankar Ghosh) এজলাসে মামলা চলছিল। আচমকা পুরো ঘর অন্ধকার হয়ে যাওয়ায় হতচকিত হয়ে পড়েন সকলে। কিন্তু এজলাসে হাজির থাকা আইনজীবীদের উপস্থিত বুদ্ধির জেরে আলোকিত হয়ে ওঠে এজলাস। প্রায় ৫০ জন আইনজীবীর মোবাইল ফোনের আলো জ্বেলে দেন।

তে ঝলমল করে ওঠে আদালত কক্ষ। মোবাইল ফোনের সেই আলোতে মামলার রায় লিখলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কয়েক মাস আগেও লোডশেডিং-এর জেরে হাই কোর্টের নির্দিষ্ট একটি অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। কিন্তু এদিন যা হয়, সেটা নজির বিহীন।

Related articles

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...